Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঘূর্ণাবর্তের জের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়ার খবর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সকাল থেকেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টি অনেকটাই বাড়তে পারে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather)

    আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। সমুদ্রও উত্তাল থাকতে পারে। তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ সারাদিনই মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে শহরের তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    আজ উত্তরবঙ্গে (North Bengal Weather) ভারী বৃষ্টির তেমন কোনও সতর্কতা নেই। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারেও সপ্তাহের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে।

    south bengal weather(244)

    আরও পড়ুনঃ কলকাতায় ফের আন্দোলনের প্রস্তুতি, TMCP- আবেদনে ছুটির দিনেও হাই কোর্টে শুনানি

    সব মিলিয়ে বলা যায়, রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জন্য বৃষ্টিভেজা দিন হতে চলেছে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    Click here to Read More
    Previous Article
    শিক্ষামন্ত্রী পদত্যাগের পর এবার কোন পথে সিজেপির আন্দোলন? নিজেই রাস্তা বলে দিলেন সোনাম ওয়াংচুক !
    Next Article
    ফেস রেকগনিশনে ধরা পড়ল চাঞ্চল্য! ‘ককরোচ’ মিছিলে ২৫০০-র বেশি দাগি অপরাধী

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment