Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টাকা দিলে মিলবে বাড়তি সুবিধা! নতুন সাবস্ক্রিপশন প্ল্যানে চমক WhatsApp-এ

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: এতদিন পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করা যেত হোয়াটসঅ্যাপ (WhatsApp), কিন্তু এবার সেই চেনা অভিজ্ঞতায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যাপটির প্যারেন্ট সংস্থা মেটা নতুন একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা চালু করতে চলেছে। এই পরিষেবার নাম হতে পারে হোয়াটস অ্যাপ প্লাস, যেখানে ব্যবহারকারীদের জন্য একাধিক এক্সক্লুসিভ ফিচার রাখা হবে।

    নতুন সাবস্ক্রিপশন প্ল্যানে চমক হোয়াটসঅ্যাপে (WhatsApp)

    সংস্থার এক মুখপাত্র TechCrunch-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সাবস্ক্রিপশন প্ল্যান সম্পূর্ণ ঐচ্ছিক। অর্থাৎ, ব্যবহারকারীরা চাইলে বিনামূল্যেই আগের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রহণ করলে অতিরিক্ত কিছু সুবিধা পাওয়া যাবে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে না। নতুন ফিচারগুলির কার্যকারিতা যাচাই করতে অ্যান্ড্রোয়েড ও iOS প্ল্যাটফর্মে একটি বেটা প্রোগ্রামও চালু করা হয়েছে।

    আরও পড়ুন: ক্ষমতায় আসার একমাসেই বিক্ষোভের ঝড়! ছাত্র আন্দোলন ও শুল্ক সিদ্ধান্তে উত্তাল নেপাল, চাপে বলেন্দ্র শাহ

    নতুন এই হোয়াটসঅ্যাপ প্লাস ভার্সনে বেশ কিছু আকর্ষণীয় পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে যেখানে মাত্র তিনটি চ্যাট পিন করা যায়, সেখানে প্রিমিয়াম ব্যবহারকারীরা একসঙ্গে ২০টি চ্যাট পিন করতে পারবেন। পাশাপাশি, কাস্টম অ্যাপ থিম ব্যবহারের সুবিধাও থাকছে, যেখানে ১৮টি ভিন্ন রঙের অপশন— যেমন ভাইব্র্যান্ট ব্লু বা রয়্যাল পার্পল— থেকে বেছে নেওয়া যাবে। এছাড়া ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো অ্যাপ আইকন পরিবর্তন করতে পারবেন, যার জন্য ১৪টি নতুন আইকন দেওয়া হবে। এর সঙ্গে থাকছে ১০টি এক্সক্লুসিভ রিংটোন, প্রিমিয়াম স্টিকার প্যাক এবং বাল্ক চ্যাট লিস্ট আপডেটের সুবিধা।

    তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, হোয়াটসঅ্যাপের মূল পরিষেবাগুলিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। চ্যাটিং, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, ভয়েস ও ভিডিও কল— সবই আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রিমিয়াম পরিষেবা হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি, সাবস্ক্রিপশন নেওয়া হলেও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন প্রদর্শন চালু থাকবে বলেও জানা গিয়েছে।

    A Surprise in New Subscription Plan of WhatsApp.

    আরও পড়ুন: বিশ্ব অস্থিরতা পেরিয়েও রেকর্ড গড়ল ভারত, সি-ফুড রফতানিতে নতুন উচ্চতায় অর্থনীতি

    এই সাবস্ক্রিপশনের নির্দিষ্ট মূল্য এখনও ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ইউরোপে এর মাসিক খরচ হতে পারে প্রায় ২.৪৯ ইউরো, পাকিস্তানে ২২৯ রুপি এবং মেক্সিকোতে ২৯ ডলার। যদিও এই দাম অঞ্চলভেদে পরিবর্তিত হতে পারে। সব মিলিয়ে, হোয়াটসঅ্যাপের (WhatsApp) এই নতুন পদক্ষেপ ফ্রিমিয়াম মডেলের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় প্রভাব ফেলতে পারে।

    Click here to Read More
    Previous Article
    মগরাহাট পশ্চিমে বিরোধী বলে কিছুই নেই, অভিনব প্রচারে বেরিয়ে বললেন শামিম আহমেদ
    Next Article
    একা একা খোলা রাস্তায় বিনা মঞ্চেই মাইক নিয়ে ভাষণ রাজন্যার, ঘুরে দেখছেন না পথচলতিরাও | Rajanya Halder

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment