Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SSC একাদশ-দ্বাদশের সুপারিশপত্র দেওয়া শুরু, কাউন্সেলিং কবে থেকে? জানালেন চেয়ারম্যান

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার থেকে শুরু হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং। ৭০ জন যোগ্য চাকরিহারা (SSC) ও নতুন চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র দেওয়া হয়েছে এদিন। তবে দু তিন জনের নথিতে কিছু গরমিল মেলায় তাদের দেওয়া হয়নি সুপারিশপত্র। জানা গিয়েছে, মঙ্গল ও বুধবার সাতটি বিষয়ের জন্য ১৮২ জন প্রার্থীকে দেওয়া হবে সুপারিশপত্র।

    একাদশ দ্বাদশের সুপারিশপত্র দেওয়া শুরু এসএসসির (SSC)

    প্রথম ধাপে মধ্যশিক্ষা পর্ষদের তরফে মোট ১২৪৪৫ শূন্যপদের মধ্যে ৫০০ টি শূন্যপদ পাঠানো হয়েছে। কমিশনের চেয়ারম্যান জানান, আগামী ১ মার্চ এবং ৮ মার্চ যথাক্রমে গ্রুপ এবং ডি এর পরীক্ষা আছে। তারপরেই কাউন্সেলিং সম্ভব হবে। গোটা রাজ্যে মোট ১৭০০ টি ভেনুতে হচ্ছে গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা।

    When will ssc 11 and 12 counselling start

    কবে হবে কাউন্সেলিং: কমিশন চেয়ারম্যান জানান, এসএসসির লোকেরা পরীক্ষা চালানোর জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভেনুতে। তারপরেও আরও অনেক দায়িত্ব থাকে। এমতাবস্থায় কাউন্সেলিং সম্ভব নয়। উল্লেখ্য, মনে করা হচ্ছিল, বিধানসভা ভোটের আগেই যোগ্য এবং নতুন চাকরিপ্রার্থীরা স্কুলে যোগ দেওয়ার সুপারিশপত্র (SSC) পেয়ে যাবেন। কিন্তু তা যে আদৌ সম্ভব নয় সেটাই জানিয়ে দিলেন চেয়ারম্যান।

    আরও পড়ুন : ‘২৬-এর টিকিট কনফার্ম’, জন্মদিনে মুখ্যমন্ত্রীর চিঠি শেয়ার করতেই সমালোচনার মুখে অপরাজিতা

    বিতর্ক শেষে মিলল সুপারিশপত্র: প্রসঙ্গত, বহু বিতর্ক শেষে সুপারিশপত্র পেলেন চাকরিপ্রার্থীরা। একাধিক বিষয়ে যোগ্য চাকরিপ্রার্থী এবং নতুনদের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল। চাকরিহারা প্রার্থীদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া নিয়েও আপত্তি প্রকাশ করেছিলেন নতুনরা। তবে সেসব বিবাদ এখন মিটে গিয়েছে।

    আরও পড়ুন : আদালতের নির্দেশ অমান্য করে SIR বৈঠকে উপস্থিতি, মনোজ পন্থকে গ্রেফতারির দাবি সুকান্তের

    ফের নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পাবেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন চাকরিহারা প্রার্থীরা। কিন্তু অনেকেরই সুপারিশপত্র হাতে পেয়ে অবশেষে কেটেছে দুশ্চিন্তা। পুরনো প্রার্থীদের সুপারিশপত্র পেতে দেখে খুশি নতুনরাও।

    Click here to Read More
    Previous Article
    বিবেক গুপ্তার খেলা শেষ! কি বললেন জোড়াসাঁকোর সাধারণ মানুষেরা ?
    Next Article
    দোলের ছুটিতে পুরী যাওয়ার টিকিট পাচ্ছেন না? হোলি উপলক্ষে অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment