Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দোলের ছুটিতে পুরী যাওয়ার টিকিট পাচ্ছেন না? হোলি উপলক্ষে অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে রঙের উৎসব। উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ নানান জায়গা ঘুরতে যান। কিন্তু এই সময় ট্রেনের টিকিট পাওয়া বড় চিন্তার বিষয়। তবে এবার যাত্রীদের কথা মাথায় রেখে বড় ঘোষণা করল পূর্ব রেল (Indian Railways)।

    দোল উপলক্ষে পুরী রুটে বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল (Indian Railways)

    দোলযাত্রা উপলক্ষে দু জোড়া স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটি শিয়ালদহ-মালতি পাটপুর রুটে ও ডানকুনি আনন্দবিহার রুটে যাতায়াত করবে। এই অতিরিক্ত ট্রেন চলার ফলে যাত্রীদের যাতায়াত আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    Indian Railways will run additional trains on the Puri route on the occasion of Dol

    আরও পড়ুন: টেলিকম বাজারে নতুন সমীকরণ Airtel এর, মাথায় হাত Jio-VI এর

    এবার দেখে নিন দোলযাত্রা উপলক্ষে স্পেশাল ট্রেনের টাইম টেবিল গুলো:

    শিয়ালদহ-মালতীপাটপুর: রাত ১১:৫৫ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। যেটি মালতীপাটপুরে পৌঁছবে পরের দিন সকাল ৯:৩৫ মিনিটে। অপরদিকে মালতীপাটপুর থেকে প্রতি শনিবার ট্রেন চলবে। দুপুর ৩:৪০ মিনিটে ট্রেন ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ২টোর সময়।

    ট্রেন কোথায় কোথায় থামবে ?

    ট্রেনটি থামবে আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝার রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে।

    উৎসবমুখর ভ্রমণকে আরও সহজ করার জন্য ডানকুনি এবং আনন্দ বিহার টার্মিনালের মধ্যে বিশেষ পরিষেবাও চালাবে পূর্ব রেল। এরজন্য ডানকুনি-আনন্দ বিহার টার্মিনাল হোলি স্পেশাল ট্রেন চলবে। জানা যায় প্রতি শনিবার পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত।

    ডানকুনি-আনন্দ বিহার পর্যন্ত কখন ট্রেন ছাড়বে জানুন:

    ডানকুনি থেকে রাত ১২:২০ মিনিট নাগাদ ট্রেন ছাড়বে। আনন্দ বিহারে পৌঁছবে পরের দিন সকার ১১টা নাগাদ। আনন্দ বিহার থেকে ট্রেন ছাড়বে দুপুর ৩টে নাগাদ । ডানকুনি পৌঁছবে রাত সাড়ে ১১টা নাগাদ।

    কোথায় কোথায় থামবে ট্রেন?

    ট্রেন থামবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর,ঝাঝা, কিউল, শেখপুরা, নওয়াদা, তিলাইয়া, গয়া, অনুগ্রহ নারায়ণ রোড, ডেহরি অন সোনে, সাসারাম, ভবুয়া রোড, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ জংশন, গোবিন্দপুরী, ইটাওয়া, টুন্ডলা (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    SSC একাদশ-দ্বাদশের সুপারিশপত্র দেওয়া শুরু, কাউন্সেলিং কবে থেকে? জানালেন চেয়ারম্যান
    Next Article
    বিধানসভার আগেই রাজ্যসভা ভোট, শাসক দলে কারা হচ্ছেন প্রার্থী?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment