Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সপ্তাহান্তে চরমে ভোগান্তি, শিয়ালদহ শাখায় একসঙ্গে বাতিল ২৩ টি লোকাল! দেখুন লিস্ট

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন শাখায় লোকাল ট্রেন (Local Train) বাতিলের খবরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। সম্প্রতি হাওড়া শাখায় এক ধাক্কায় ৩০ টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা হয়েছিল। আর এবার শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল করেছে শনিবার এবং রবিবার। জানা যাচ্ছে, দুদিন মিলিয়ে মোট ২৩ টি ট্রেন বাতিল থাকছে।

    শনি রবি একগুচ্ছ লোকাল ট্রেন বা(Local Train) তিল শিয়ালদহ শাখায়

    রেল সূত্রে খবর, ফুট ওভারব্রিজ ভাঙার কাজের জন্য বাতিল থাকছে লোকাল ট্রেনগুলি। শনিবার ৮ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। আর রবিবার বাতিল থাকবে ১৫ টি লোকাল ট্রেন। কোনদিন কোন ট্রেন বাতিল থাকছে?

    sealdah division local train cancelled on weekends

    শনিতে কোন কোন ট্রেন বাতিল: জানা যাচ্ছে, শনিবার মোট আটটি ট্রেন বাতিল থাকছে। এদিন বাতিল থাকছে রাত ১১ টা ৬ মিনিটের ৩৪৭৫৪ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল, রাত ১০ টা ২৫ এর ৩৪৭৫৭ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল, রাত ১০ টা ৩৬ এর ৩৪৫৫২ শিয়ালদা-ক্যানিং লোকাল, রাত ১০ টা ২০-র ৩৪৫৫৭ ক্যানিং-শিয়ালদা লোকাল, রাত ১০ টা ৪৫ এর ৩৪৮৫৮ শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল, রাত ৯ টার ৩৪৮৫৫ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল, রাত ১০ টা ৪ মিনিটের ৩৪১৬৪ শিয়ালদা-বজবজ লোকাল, রাত ১১ টা ৪ মিনিটের ৩৪১৬৩ বজবজ-শিয়ালদা লোকাল।

    আরও পড়ুন : নেই পরকীয়া-কূটকাচালি, পুনর্জন্মের গল্পে আগ্রহ নেই দর্শকদের? TRP নিয়ে মুখ খুললেন পল্লবী

    রবিতে কোন কোন ট্রেন বাতিল: রবিবার বাতিল থাকছে ১৫ টি লোকাল ট্রেন (Local Train)। এদিন বাতিলের তালিকায় রয়েছে ভোর ৪ টে ১৫-র ৩৪৪১২ শিয়ালদা-সোনারপুর লোকাল, ভোর ৪ টে ৪০ এর ৩৪৪১১ সোনারপুর-শিয়ালদা লোকাল, ভোর ৫ টা ৫ এর ৩৪৬১২ শিয়ালদা-বারুইপুর লোকাল, সকাল ৬ টা ২ এর ৩৪৬১৪ শিয়ালদা-বারুইপুর লোকাল, সকাল ৬ টা ২ মিনিটের ৩৪৬১১ বারুইপুর-শিয়ালদা লোকাল, সকাল ৬ টা ৫৮-র ৩৪৬১৩ বারুইপুর-শিয়ালদা লোকাল।

    আরও পড়ুন : হাতে আর মাত্র ৬ দিন, আপনার এলাকায় কোথায় হচ্ছে যুব সাথীর ক্যাম্প? জেনে নিন বাড়ি বসেই

    এছাড়াও বাতিল থাকছে ভোর ৪ টে ৩৬ এর ৩৪১১৪ শিয়ালদা-বজবজ লোকাল, সকাল ৬ টা ১০ এর ৩৪১১৮ শিয়ালদহ-বজবজ লোকাল, ভোর ৫ টা ৩৬ এর ৩৪১১৩ বজবজ-শিয়ালদা লোকাল, ভোর ৫ টা ৫৫-র ৩৪৭১৮ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল, সকাল ৬ টা ২৪ এর ৩৪৮১৮ শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল, ভোর ৪ টে ৪০ মিনিটে ৩৪৮১৫ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল, ভোর ৩ টে ৪৫ এর ৩৪৫১১ ক্যানিং-শিয়ালদা লোকাল, সকাল ৭ টা ১০ এর ৩১০৫১ বজবজ-নৈহাটি লোকাল, সকাল ৯ টা ২৭ এর ৩১৪২২ নৈহাটি-শিয়ালদা লোকাল।

    Click here to Read More
    Previous Article
    ‘আলাদা লড়াইয়ের’ ইঙ্গিত দিলীপের, তবে কি তৃণমূলে যাচ্ছেন রিঙ্কু মজুমদার? নয়া জল্পনা শুরু
    Next Article
    বেসরকারি চাকরি করলেও ঢুকছে বেকার ভাতা? সামনে সরকারি বিজ্ঞপ্তি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment