Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বেসরকারি চাকরি করলেও ঢুকছে বেকার ভাতা? সামনে সরকারি বিজ্ঞপ্তি

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পাখির চোখ বিধানসভা ভোট। ২৬ নির্বাচনের আগেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। নাম বাংলার ‘যুবসাথী’ (Yuvasathi Scheme)। সরকারি এই প্রকল্পে আবেদনের জন্য হিড়িক পড়ে গিয়েছে রাজ্যের বেকারদের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি আবেদনপত্র জমা পড়ে গিয়েছে এই প্রকল্পে।

    বেসরকারি চাকুরেদের জন্যও বেকার ভাতা? Yuvasathi Scheme

    সরকারি চাকরি যারা করছেন কোনোভাবেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে যারা বেসরকারি সংস্থায় কর্মরত বা চুক্তিভিত্তিক কর্মী, তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? সরকারি বিজ্ঞপ্তিতে কী বলা আছে? জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

    সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। আর আবেদনকারীকে বেকার হতে হবে। অর্থাৎ শুধুমাত্র বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প। বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গেলে বেসরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

    তবে এখানে প্রশ্ন উঠছে অনেকের মনে। কারণ বেসরকারি চাকরির ক্ষেত্রে অনেক ভাগ রয়েছে। অনুমোদিত সংস্থার কর্মীরা প্রভিডেন্ট ফান্ড-সহ যাবতীয় সুযোগ সুবিধা পেলেও অসংগঠিত কর্মীদের ক্ষেত্রে তা নয়। তাঁরা প্রতিদিনের হিসেবে টাকা পান। অধিকাংশ নগদে মজুরি পেয়ে থাকেন। অন্যান্য সুযোগ-সুবিধাও মেলে না। তাঁরা কি এই প্রকল্পে আবেদন করতে পারেন? নিয়ম তা স্পষ্ট নয়।

    Yuvasathi Scheme Registration Begins Across West Bengal

    আরও পড়ুন: ২০২৮ -এর T20 বিশ্বকাপে খেলার প্রস্তুতি শুরু বৈভব সূর্যবংশীর! মাটন-চিকেন ছেড়ে খাচ্ছেন এই খাবার

    সরকার জানিয়েছে, রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তুলতেই ‘যুবসাথী’ (Yuvasathi Scheme) নামে নতুন জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রতিক রাজ্য বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায়, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। আগামী ১ এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

    Click here to Read More
    Previous Article
    সপ্তাহান্তে চরমে ভোগান্তি, শিয়ালদহ শাখায় একসঙ্গে বাতিল ২৩ টি লোকাল! দেখুন লিস্ট
    Next Article
    অনলাইন মন্তব্যে লাগাম, কলকাতা পুলিশের কর্মীদের জন্য স্পষ্ট ডু’স অ্যান্ড ডোন’টস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment