Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্পোর্টস কোটায় নতুন চাকরি! টিম ইন্ডিয়ার এই ২ তারকা খেলোয়াড় হচ্ছেন DSP

    18 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ায় (Team India) DSP-দের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যেই এই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তিনি ছাড়াও বর্তমান খেলোয়াড়দের মধ্যে হরমনপ্রীত সিং থেকে শুরু করে দীপ্তি শর্মা, মোহাম্মদ সিরাজ DSP হিসাবে নিযুক্ত হয়েছেন। তবে, এই তালিকায় এবার আরও ২ টি নাম যুক্ত হল। তাঁরা হলেন, ভারতের তারকা ক্রিকেটার আকাশ দীপ এবং মুকেশ কুমার। এই দুই ক্রিকেটার একসঙ্গে বিহার পুলিশের উর্দি পরতে পারেন। কারণ, তাঁরা এবার DSP হিসাবে নিযুক্ত হতে চলেছেন। বিহার সরকার তাঁদের নিয়োগের জন্য সুপারিশ করেছে।

    টিম ইন্ডিয়ার (Team India) ২ তারকা খেলোয়াড় হচ্ছেন DSP:

    স্পোর্টস কোটায় DSP হচ্ছেন আকাশ দীপ ও মুকেশ কুমার: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিহার সরকার স্পোর্টস কোটায় DSP পদে নিয়োগের জন্য আকাশ দীপ ও মুকেশ কুমারের নাম সুপারিশ করেছে। ভারতীয় ক্রিকেটে তাঁদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিহারের এই ২ খেলোয়াড়কে DSP হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিক বিভাগ তাদের প্রস্তাব প্রস্তুত করে স্বরাষ্ট্র বিভাগে জমা দিয়েছে।

    These 2 star players of Team India become DSP.
    মুকেশ কুমার এবং তাঁর মায়ের সঙ্গে আকাশ দীপ

    মুকেশ ও আকাশ দীপের কৃতিত্ব: গত এশিয়ান গেমসে ভারতের হয়ে গোল্ড মেডেল জয়ী খেলোয়াড়দের মধ্যে মুকেশ কুমার ও আকাশ দীপ অন্যতম। তাঁরা লাল বল ও সাদা বলের ক্রিকেট উভয় ক্ষেত্রেই নিজেদের ছাপ রেখেছেন। মুকেশ কুমার এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৭ টি আন্তর্জাতিক ম্যাচে ৩২ টি উইকেট নিয়েছেন।

    আরও পড়ুন: ডায়মন্ড লিগে রইলেন চতুর্থ স্থানে! কমনওয়েলথ গেমসের টিকিট ‘কনফার্ম’ করলেন নীরজ চোপড়া

    এছাড়াও, মুকেশ কুমার ৩ টি টেস্ট, ১৭ টি T20 এবং ৭ টি ODI খেলেছেন। অপরদিকে, আকাশ দীপ এখনও পর্যন্ত শুধুমাত্র লাল বলের ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তিনি এখনও পর্যন্ত ১০ টি টেস্ট খেলে ২৮ টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে তাঁর সেরা পারফরম্যান্স হল ৯৯ রানে ৬ উইকেট।

    আরও পড়ুন: আর নয় অপেক্ষা! শেয়ার বাজারে আলোড়ন তুলবে Jio-র IPO, বড় ঘোষণা মুকেশ আম্বানির

    বিয়ের আগে আকাশ দীপ পেলেন সুখবর: প্রসঙ্গত উল্লেখ্য যে সামগ্রিক বিষয়টি আকাশ দীপের জন্য অত্যন্ত স্পেশাল। কারণ, DSP হওয়ার সুখবরটি তিনি তাঁর ঠিক বিবাহের আগে পেয়েছেন। চলতি মাসের ২৪ তারিখে আকাশ দীপের বিয়ে। তার আগেই টিম ইন্ডিয়ার DSP হিসাবে নির্বাচিত হওয়া খেলোয়াড়দের তালিকায় আকাশ দীপের নাম যুক্ত হল।

    Click here to Read More
    Previous Article
    ভারতীয় দলের হয়ে পুরোনো রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল! বিশ্বকাপের দলে রাখবে BCCI? উঠছে প্রশ্ন
    Next Article
    বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাক, ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment