Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বকেয়া ৪২% DA-র পুরোটাই..,’ বাজেটের ঠিক আগেই সরকারের চাপ বাড়ল

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: আগামীকাল সোমবার রাজ্য বাজেট। বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যাশা প্রচুর। সবথেকে বেশি চর্চা চলছে মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) নিয়ে। সার্বিকভাবে গোটা কর্মচারীসমাজ এই দিনটির অপেক্ষায়। এই পরিস্থিতিতেই বাজেটের ঠিক আগে ডিএ ইস্যুতে সরব হলেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

    বকেয়া ৪২% মহার্ঘ ভাতা মেটানোর দাবি | Dearness Allowance

    ফেসবুকে এক ভিডিওবার্তায় মলয়বাবু বলেন, ‘সোমবার রাজ্য বাজেট নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। কেন এই বিষয় নিয়ে আমরা এতটা উদ্বিগ্ন, তার তো একটা কারণ অবশ্যই রয়েছে। যে সংকল্পপত্র বিজেপি সরকার আসার আগে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলুন বা মুখ্যমন্ত্রী তারা তো পরিষ্কার ভাষায় বলেছিলেন যে ৪৫ দিনের মধ্যে ডিএ এবং পে কমিশন তারা লাগু করে দেবে। ২২ তারিখ যে ষষ্ঠ বেতন কমিশন তার ডিএ ঘোষণা করতে চলেছেন।

    তিনি বলেন, ‘আমরা কিন্তু যেটা চাইব সেটা হচ্ছে ওই যে বকেয়া ৪২% মহার্ঘ ভাতা সেটার পুরোটাই। আমরা ১২ বা ১৮% চাইব না। আমরা ৪২ শতাংশই দাবি জানাচ্ছি।’ পাশাপাশি তিনি আরও বলেন ‘যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী এপ্রিল মাসে ৪% ডিএ ঘোষণা করেছিলেন কিন্তু আমরা পাইনি। পয়লা এপ্রিল থেকেই এই বকেয়াটা আমাদের কিন্তু দেওয়া উচিত।’

    বর্তমানে মহার্ঘ ভাতা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে শোনা যাচ্ছে ১০ থেকে ১২ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে সরকার। এর আগে পয়লা জুন রাজ্যের নব নির্বাচন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাস ছিল, ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএর নিয়ে ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সুখবর আসবে। যদিও রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করে বকেয়া ৪২ শতাংশ ডিএ এক লপ্তে মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে নিজেদের অবস্থানে অনড় সরকারি কর্মচারীরা।

    dearness allowance(203)

    আরও পড়ুন: সরষের ঝাঁজ আর পাবদার নরম মাংস, এই পাতুরি একবার খেলে মন ভরবে না, রইল রেসিপি

    সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের কর্মচারীদের সপ্তম পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে। বকেয়া ডিএ-ও আমরা আসার পর প্রায় ৩ লক্ষ কর্মচারী ও পেনশনার তাদের বকেয়া ছিল, তাদেরকে আমরা ১৬-১৯ ক্লিয়ারও করেছি বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় ২২ জুন আমাদের বাজেটে থাকবে।” এবার বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য কী উপহার থাকে তা জানা যাবে রাত পোহালেই।

    Click here to Read More
    Previous Article
    দিঘা জগন্নাথ মন্দিরে কখন খুলবে দরজা, কখন হবে সন্ধ্যা দর্শন? এল নতুন নির্দেশিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment