Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মহিলাদের ফ্রি সফর! শুরু কুলিয়া-হাওড়া সরকারি বাস পরিষেবা, টাইমটেবিল জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ কুলিয়া থেকে হাওড়া যাতায়াত এবার আরও সহজ। শুরু হয়ে গেল নতুন সরকারি বাস পরিষেবা (Kulia-Howrah Bus)। আমতার বিধায়ক অমিত সামন্তর উপস্থিতিতে এই বাস পরিষেবার সূচনা হয়। কুলিয়া ও হাওড়া (Howrah) থেকে কখন বাস ছাড়বে, কোন রুট ধরে যাতায়াত করবে জেনে নিন।

    কুলিয়া-হাওড়া বাস পরিষেবার খুঁটিনাটি | (Kulia-Howrah Bus)

    ইতিমধ্যেই সরকারি বাসে রাজ্যের মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার হাওড়ার গ্রামীণ এলাকার মহিলারাও এই সুবিধা পেতে চলেছেন। বিধায়কের হাত ধরে নতুন সরকারি বাস পরিষেবার সূচনা হওয়ায় তাঁদের মুখে ফুটেছে হাসি।

    আরও পড়ুনঃ মেইন রোডে টোটোর দাপাদাপি বন্ধ! কড়া ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের

    হাওড়া জেলার পশ্চিম প্রান্ত হল আমতার কুলিয়া। এবার সেখান থেকেই হাওড়া অবধি নয়া সরকারি বাস পরিষেবা শুরু হল। এর ফলে হাওড়া হয়ে কলকাতা পৌঁছনো আরও অনেকটা সহজ হয়ে গেল বলে মনে করছেন অনেকে। এই নতুন রুটের ফলে হাওড়ার একমাত্র দ্বীপাঞ্চল ভাটোরার মানুষের পাশাপাশি হুগলি ও মেদিনীপুরের আংশিক মানুষেরও সুরাহা হবে।

    আপাতত একটি বাস দিয়ে এই নতুন রুটে পরিষেবা শুরু হয়েছে। তবে জানা গিয়েছে, আগামীদিনে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। সেই সঙ্গেই রুট বাড়িয়ে ধর্মতলা অবধি করা হবে।

    কুলিয়া-হাওড়া বাসের টাইমটেবিল | (Kulia-Howrah Bus Timetable)

    সকাল ৮টা ও সন্ধ্যা ৮টার সময় কুলিয়া থেকে হাওড়াগামী বাস ছাড়বে। অন্যদিকে হাওড়া থেকে সকাল ৫:১৫ ও বিকেল ৫টার সময় বাস ছাড়া হবে। কুলিয়া থেকে রানিহাটি-আমতা রোড, ১৬ নম্বর জাতীয় সড়ক, বেলেপোল হয়ে হাওড়া পৌঁছবে এই বাস। ওই একই রুট ধরে হাওড়া থেকে কুলিয়া আসবে।

    Kulia-Howrah bus

    এই বিষয়ে আমতার বিধায়ক বলেন, ঝিকিরা সহ বিস্তীর্ণ এলাকার মানুষের চাহিদা অনুযায়ী আগেই ঝিকিরা-হাওড়া বাস পরিষেবা শুরু হয়েছিল। এবার চালু হল কুলিয়া-হাওড়া সরকারি বাস পরিষেবা। এলাকার উন্নতির মূল চাবিকাঠি হল উন্নত যোগাযোগ ব্যবস্থা।

    রাজ্যে পালাবদলের পর একাধিক পুরনো বাস রুট ফের চালু হওয়ার পাশাপাশি অনেক নয়া রুটও শুরু হচ্ছে। সম্প্রতি কুলিয়া-হাওড়া সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। আগামীদিনে এই রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    "দেশ যে দিন নির্মাতা হবে, সেই দিন নির্ণায়ক হবে"- নৌশক্তি বৃদ্ধির বার্তা প্রধানমন্ত্রীর
    Next Article
    এবার সাধ্যের মধ্যে ইলিশ, বর্ষার শুরুতেই মৎসপ্রেমীদের জন্য বড় সুখবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment