Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শনিতে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, জেলায় জেলায় কড়া সতর্কতা, আবহাওয়ার খবর

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: মে মাস জুড়ে ঝড়-বৃষ্টি বেশি হবে, তেমনটা পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। আর সেই মত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে রাজ্যের জেলায় জেলায়। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় এদিনও দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলবে (Weather Update)।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    শুক্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, ওডিশা ও মধ্যপ্রদেশে ফুঁসছে দু’টি ঘূর্ণাবর্ত। ছত্তিসগড় থেকে মণিপুর পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে। আর বৃষ্টি হচ্ছে।

    আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সহ সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে একাধিক জেলায়।

    পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া এই চার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি হয়েছে সতর্কতা। ৯ এপ্রিল ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায়।

    south bengal weather(226)

    আরও পড়ুন: গ্রেট সামার সেলে ডিসকাউন্টের ছড়াছড়ি! Amazon-এ জলের দরে মিলবে মোবাইল-ল্যাপটপ-ওয়াশিং মেশিন

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির দাপট বহাল থাকবে এদিন। অধিকাংশ জায়গায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। সাথে থাকতে পারে দমকা হাওয়ার দাপট।

    Click here to Read More
    Previous Article
    ২ বছর বন্ধ ছিল টাকা, বিজেপি সরকার আসতেই বাংলার জন্য ২৭০০ কোটি ছাড়ল কেন্দ্র
    Next Article
    এবার আরও সহজ হবে দিল্লি-হাওড়া যাত্রা, সামনে এল বন্দে ভারতের রুট

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment