Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার আরও সহজ হবে দিল্লি-হাওড়া যাত্রা, সামনে এল বন্দে ভারতের রুট

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বাংলার জন্য ফের সুখবর। কারণ হাওড়াও নয়া দিল্লির মধ্যে চলবে নতুন হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি তৈরি হয়েছে রায়বেরেলির মর্ডান কোচ ফ্যাক্টরিতে। পাশাপাশি এটা ট্রায়াল রানের জন্য তোরজোর শুরু হয়ে গিয়েছে। এমনকি এই ট্রায়ের রানে দিল্লি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এর গতি, নিরাপত্তা ও সামগ্রিক কর্মক্ষমতা যাচাই করতে এখন বিশেষ অসিলেশন টেস্ট করা হবে। তারপরই ওই ট্রায়াল শেষ হলেই যাত্রী নিয়ে ট্রেনটি (Indian Railways) নিয়মিত চলাচল করবে বলে জানা গিয়েছে।

    যাত্রীদের জন্য সুখবর, দিল্লি-হাওড়া রুটে নতুন বন্দে ভারত (Indian Railways)

    সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রেল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে, দিল্লি থেকে হাওড়া রুটে বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তুতি জোরকদমে চলছে। এই প্রস্তাবিত ট্রেনটি কানপুর, মির্জাপুর, দীন দয়াল উপাধ্যায় জংশন, আরা, পাটনা, ঝাঝা, জসিডি, আসানসোল এবং বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে হাওড়ায় পৌঁছাবে। পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যেই এই ট্রেন চলাচল শুরু করবে বলে জানা গিয়েছে (Indian Railways)।

    Indian Railways good nnews for passengers new Vande Bharat on the Delhi-Howrah route

    আরও পড়ুন: যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, সীতারামপুর-ঝাঁঝা সেকশনে ৮ দিনের ব্লকে বাতিল বহু ট্রেন

    এছাড়াও বর্তমানে দিল্লি-হাওড়া রুটের দ্রুততম ট্রেন হল হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, যেগুলি খুব কম স্টেশনে থেমে প্রায় ১৬-১৭ ঘণ্টায় গন্তব্যে পৌঁছায়। এছাড়া দুরন্ত এক্সপ্রেসও একটি ভালো বিকল্প যা প্রায় ১৭-১৮ ঘণ্টা সময় নেয়। তবে পরীক্ষার সবকিছু ঠিকঠাক থাকলে, নতুন উচ্চগতির হাওড়া-নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস এই পথ মাত্র ১৫ ঘণ্টায় অতিক্রম করতে পারবে।

    এছাড়াও ট্রেনটি ১০০তম বন্দে ভারত ট্রেন তৈরির লক্ষ্যের দিকে আরও একটি বড় পদক্ষেপ। ২০১৮ সালে মাত্র দুটি ট্রেন সেট দিয়ে শুরু হয়েছিল। সিমেন্স প্রপালশন সিস্টেমের মতো উন্নত প্রযুক্তিতে সজ্জিত এই ট্রেনটি যাত্রীদের এক অত্যন্ত মসৃণ এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে।

    এমনকি যাত্রীরা নতুন এই বন্দে ভারতে আরামদায়ক আসন, কম শব্দ, বায়ুরোধী গ্যাংওয়ে এবং স্বয়ংক্রিয় দরজার সুবিধা পাবেন। এর পাশাপাশি সুরক্ষার দিকটিও অত্যন্ত শক্তিশালী করা হয়েছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    শনিতে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, জেলায় জেলায় কড়া সতর্কতা, আবহাওয়ার খবর
    Next Article
    Brigade Live: ব্রিগেডের মেগা কভারেজ, দেখুন সরাসরি | CM Suvendu Adhikari Live | Modi Live

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment