Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২ বছর বন্ধ ছিল টাকা, বিজেপি সরকার আসতেই বাংলার জন্য ২৭০০ কোটি ছাড়ল কেন্দ্র

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতেই কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা (Government Funds) পাওয়া নিয়ে বড় আপডেট সামনে এল। দীর্ঘদিন ধরে আটকে থাকা জল জীবন মিশনের টাকা এবার রাজ্যের হাতে আসতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। শুধু তাই নয়, কেন্দ্রের একাধিক প্রকল্প নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। ফলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই আর্থিকভাবে বড় স্বস্তি মিলতে পারে বাংলার।

    জল জীবন মিশনের বকেয়া টাকা নিয়ে বড় আপডেট (Government Funds)

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, জল জীবন মিশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার বকেয়া বরাদ্দ (Government Funds) পেতে চলেছে। খুব শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের চুক্তি বা মউ স্বাক্ষরের প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তারপরেই এই টাকা রাজ্যের কোষাগারে ঢুকবে বলে খবর।

    উল্লেখ্য, গত প্রায় দু’বছর ধরে এই প্রকল্পের টাকা আটকে ছিল। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় এই প্রকল্প চালু থাকলেও বরাদ্দ না মেলায় কাজের গতি অনেকটাই প্রভাবিত হয়েছিল বলে প্রশাসনিক সূত্রের দাবি। এবার নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই সেই বকেয়া অর্থ (Government Funds) ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের সচিব ভি এল কান্থা রাওয়ের সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিবের বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরই বরাদ্দ সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত এগোতে শুরু করেছে বলে খবর।

    The victory of Bharatiya Janata Party in Bengal has captured attention internationally.

    আরও পড়ুনঃ জল্পনার অবসান! বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, থাকবে না কোনও উপ মুখ্যমন্ত্রী

    শুধু জল জীবন মিশন নয়, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু নিয়েও তৎপরতা শুরু হয়েছে। এই বিষয়ে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্যের বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে। নতুন প্রশাসনিক পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে দ্রুত কার্যকর করার দিকেই এখন জোর দেওয়া হচ্ছে বলে খবর নবান্ন সূত্রে (Government Funds)।

    Click here to Read More
    Previous Article
    যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, সীতারামপুর-ঝাঁঝা সেকশনে ৮ দিনের ব্লকে বাতিল বহু ট্রেন
    Next Article
    শনিতে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, জেলায় জেলায় কড়া সতর্কতা, আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment