Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্কুলে যাওয়ার পথে শিক্ষককে খুন! সাতসকালে ইসলামপুরে শুটআউট, তদন্তে পুলিশ

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রোজকার মতো শনিবার সকালেও বাইকে চেপে স্কুলে যাচ্ছিলেন পেশায় শিক্ষক (School Teacher) নজরুল ইসলাম। তবে গন্তব্যে আর পৌঁছনো হল না। অভিযোগ, রাস্তাতেই তাঁকে গুলি করেন দুষ্কৃতীরা। ৪৫ বছরের শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur) ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

    ইসলামপুর শুটআউটে স্কুল শিক্ষকের মৃত্যু | (School Teacher)

    জানা গিয়েছে, প্রয়াত নজরুল ইসলাম রামগঞ্জের রাজাভিম এফ পি স্কুলে কর্মরত ছিলেন। ইসলামপুরের আমবাগান মোড়ে তাঁর বাড়ি। রোজকার মতো এদিন সকালেও বাইক নিয়ে স্কুলের পথে রওনা দিয়েছিলেন তিনি। অভিযোগ, মাদারিপুর এলাকায় কয়েকজন দুষ্কৃতী নজরুলের পথ আটকে দাঁড়ায়। খুব কাছ থেকে তাঁর পেটের ডান দিকে গুলি করা হয়। এরপর তিনি রাস্তায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

    আরও পড়ুনঃ ছোট ব্যবসায়ীদের জন্য বিরাট উদ্যোগ! যাদবপুর স্টেশনে তৈরি হবে শপিং হাব, ঘোষণা রেলের

    গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। নজরুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছনোর আগেই প্রাণ হারান ওই শিক্ষক।

    মৃতের স্ত্রী রোকসানা খাতুন বলেন, স্থানীয়রা তাঁকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। তাঁর কথায়, “আমার স্বামী সেই সময় (গুলি লাগার পর) আমার সঙ্গে ফোনে কথাও বলেছিলেন। উনি জানিয়েছিলেন ওনাকে গুলি করা হয়েছে। তবে কে বা কারা করেছে সেটা বলতে পারেননি।“

    Islampur school teacher shootout

    এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “মারাত্মক ঘটনা। অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা যেমন দরকার, তেমনই কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষিতে এই ঘটনা ঘটল সেটাও জানা দরকার। এই ঘটনা নিয়ে সরকারের কাছে বিবৃতি দাবি করছি।“

    ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ। ঘটনাস্থলে বসানো সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও খুনের কারণ স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

    Click here to Read More
    Previous Article
    Abhishek Banerjee-র মূল চাবিকাঠি কে? কী বললেন Abhijit Das?
    Next Article
    “সমস্ত রাস্তা নিশ্চিতভাবে ক্যামাক স্ট্রিটেই পৌঁছবে”- সুমিতের হাজিরা প্রসঙ্গে কাকে খোঁচা ঋতব্রতর ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment