Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্কুলে মোবাইল ব্যবহার অতীত! এবার কড়াকড়ির পথে মধ্যশিক্ষা পর্ষদ, জারি বিজ্ঞপ্তি

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ একসময় স্কুলে মোবাইল নিয়ে যাওয়া যেত না। তবে বর্তমানে বহু পড়ুয়া (School Students) বিদ্যালয়ে ফোন নিয়ে যায়। এবার সেক্ষেত্রেই কড়াকড়ি শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

    স্কুলে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা পর্ষদের | (WBBSE)

    মধ্যশিক্ষা পর্ষদের নিষেধাজ্ঞা অনুযায়ী, শুধু বিদ্যালয়ে ফোন নিয়ে যাওয়া নয়, শ্রেণিকক্ষেও ফোন নিয়ে যেতে পারবে না পড়ুয়ারা। এই মর্মে রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শকদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা পরিদর্শকদের অধীনস্থ জেলার সব স্কুলের প্রধান শিক্ষকদের এই নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে।

    আরও পড়ুনঃ বার্ষিক ৫ শতাংশ বাড়বে বেতন! সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা, নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

    গত জুলাই মাসেই স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিয়ে কড়াকড়ি শুরু করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার সেই পথেই হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হল।

    এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে বিশেষ দরকার ছাড়া রাজ্যের সরকারি ও সরকারি পোষিত স্কুলের পড়ুয়াদের স্কুলে মোবাইল না নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। একইসঙ্গে বলা হয়, প্রার্থনা, পড়াশোনা, পরীক্ষা বা অন্য যে কোনও শিক্ষামূলক কর্মকাণ্ড চলাকালীন শিক্ষার্থীরা যেন মোবাইল ব্যবহার না করে। বিশেষ প্রয়োজনে স্কুলে মোবাইল আনতে হলেও প্রধান শিক্ষক/শিক্ষিকার অনুমতি নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এছাড়া সংসদ জানায়, চিকিৎসা, দূরপাল্লার যাতায়াতের মতো জরুরি দরকারে মোবাইল আনতে হলেও স্কুল চলাকালীন সেটি সাইলেন্ট রাখতে হবে। স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা কিছুতেই ব্যবহার করা যাবে না। এই বিষয়ে অভিভাবকদের সহযোগিতাও চাওয়া হয়েছিল।

    wbbse

    পাশাপাশি বলা হয়, স্কুল কর্তৃপক্ষ প্রয়োজন অনুসারে ছাত্রছাত্রীদের মোবাইল নিজেদের হেফাজতে নিরাপদে জমা রাখার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে পারে। এছাড়া ডিজিটাল ডিভাইসের নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিয়ে শিক্ষক, শিক্ষিকাদের কাউন্সেলিং করার ও সাইবার সুরক্ষা, ডিজিটাল সুস্থতা, প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং লেখাপড়ায় মনোযোগ বজায় রাখার গুরুত্ব নিয়ে বিদ্যালয়গুলিকে নিয়মিত সচেতনতা শিবির আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছিল।

    প্রযুক্তি চালিত এই যুগে শিক্ষাক্ষেত্রেও মোবাইলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে এবার স্কুলে পড়ুয়াদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। দ্রুত এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    আসছে আমূল পরিবর্তন! ডিজিটাল ব্যবস্থায় বদলে যাবে কলকাতা মেট্রোর স্টেশন পরিচালনা
    Next Article
    রাম মন্দিরে টাকা গোনার ক্ষেত্রে সামান্য গোলমাল, হয়নি কোনও দুর্নীতি! কী জানানো হল অডিট রিপোর্টে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment