Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শিয়ালদহ ডিভিশনে ট্রেন বাতিলের ধাক্কা, সপ্তাহান্তে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের একবার সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা। শিয়ালদহ ডিভিশনের বাতিল হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। বাতিল হওয়ার পাশাপাশি একাধিক প্রেমে যাত্রা পথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। এ বিষয়ে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, তিন নম্বর ব্রিজে গার্ডার লাগানোর জন্যই বিদ্যুৎ বন্ধ রাখতে হবে। যার ফলে সপ্তাহ শেষে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।

    উইকএন্ডে শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ পরিষেবা (Indian Railways)

    পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী , শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ বিষ্ণুপুর শাখার আপ ও ডাউন সাবার্বান লাইনে ৬ জুন অর্থাৎ শনিবার রাত ১০:১৫ মিনিট থেকে ৭ জুন দুপুর ১:১৫ মিনিট পর্যন্ত ১৫ ঘণ্টায় ট্রাফিক ও পাওয়ারব্লক রাখা হয়েছে। এর ফলে বাতিল হয়েছে একাধিক ট্রেন (Indian Railways)। এক নজরে বাতিল ট্রেনের তালিকা গুলি দেখে নিন।

    Indian Railways services cancelled in the Sealdah Division over the weekend

    আরও পড়ুন: হু হু করে কমছে হলুদ ধাতুর দর! আজ ২২ ও ২৪ ক্যারেট সোনার গহনার দাম কত?

    শনিবার বাতিল ট্রেনের তালিকা: বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত এবং শিয়ালদহ-ডানকুনি শাখার একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল থাকবে।

    রবিবার বাতিল ট্রেনের তালিকা: শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-ডানকুনি এবং শিয়ালদহ-ব্যারাকপুর শাখার একাধিক ট্রেন বাতিল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এছাড়াও যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছ:
    শিয়ালদহ-জেডে লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে।

    বনগাঁ-শিয়ালদহ লোকাল চলবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত।

    শান্তিপুর-শিয়ালদহ লোকাল কল্যাণীর পরে আর যাবে না।

    প্রসঙ্গত, রানাঘাট পর্যন্ত চলবে কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদহ লোকাল। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল এবং শান্তিপুর-শিয়ালদহ লোকাল চলবে নৈহাটি পর্যন্ত। এছাড়াও এই বিদ্যুৎ বন্ধ থাকার কারণে ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে বলে আগাম সতর্ক করেছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    ৬০ বিধায়কের দাবির মাঝেই হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ছে রাজনৈতিক জল্পনা
    Next Article
    আজই ভাঙবে তৃণমূল? ৬০ বিধায়ক নিয়ে বিধানসভায় ঋতব্রত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment