Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৬০ বিধায়কের দাবির মাঝেই হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ছে রাজনৈতিক জল্পনা

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের রাজনীতিতে বুধবার সকাল থেকেই জোর চর্চা। একদিকে সই জালকাণ্ডে CID-এর পাঠানো নোটিসের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের একাংশ আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর। ফলে একই দিনে আইনি ও রাজনৈতিক, দুই দিক থেকেই চাপের মুখে পড়েছে রাজ্যের শাসকদল।

    সই জালকাণ্ডে কলকাতা হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

    সই জালকাণ্ড মামলায় CID-এর দেওয়া নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতারি এড়াতে আদালতের কাছে রক্ষাকবচও চেয়েছেন তিনি।

    বিচারপতি অপূর্ব সিন্হা রায় মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর, আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। CID-এর পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথেই হাঁটতে দেখা যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে (Abhishek Banerjee)।

    তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনা

    অন্যদিকে একই দিনে বিধানসভায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির জল্পনা আরও জোরালো হয়েছে। সূত্রের খবর, ঋতব্রতদের নেতৃত্বে একদল বিধায়ক বিরোধী দলের স্বীকৃতির দাবি জানাতে অধ্যক্ষের কাছে যেতে পারেন। দাবি করা হয়েছে, তাঁদের সঙ্গে অন্তত ৬০ জন বিধায়ক রয়েছেন। ইতিমধ্যেই ৫০ জনেরও বেশি বিধায়ক বিধানসভায় পৌঁছে গিয়েছেন বলে খবর। নৌশাদ আলি কক্ষে তাঁদের বৈঠকও শুরু হয়েছে।

    কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মা
    কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মা

    আরও পড়ুনঃ আজই ভাঙবে তৃণমূল? ৬০ বিধায়ক নিয়ে বিধানসভায় ঋতব্রত

    এই গোষ্ঠীর অন্যতম মুখ সন্দীপন সাহার দাবি, তৃণমূল কংগ্রেসের প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশেরও বেশি বিধায়ক তাঁদের পাশে রয়েছেন। সেই কারণেই বিধানসভার ভেতরে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    সানডে দিলাম বামকে' মানডে দিলাম ডানকে' টিউসডে দেবো কাকে' ঋতব্রতকে 'রোমিও' কটাক্ষ সায়নের
    Next Article
    শিয়ালদহ ডিভিশনে ট্রেন বাতিলের ধাক্কা, সপ্তাহান্তে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment