Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সিলিন্ডার ডেলিভারির নামে জালিয়াতি, গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ তেল সংস্থাগুলির

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে জ্বালানির সংকটের প্রভাব দেখা দিয়েছে। এই প্রভাব দেখা দিয়েছে ভারতের মধ্যেও। যার ফলে বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। আর এই বেগতিক দেখেই এখন রান্নার গ্যাস আগাম বুকিং এ মনোযোগ দিচ্ছেন গ্রাহকেরা। তবে সাধারণ মানুষদের মধ্যে এই অতি সক্রিয়তা দেখে এই রান্নার গ্যাস বুকিং এর বিষয়ে অপব্যবহার কাজে লাগিয়েছে প্রতারকেরা (LPG Fraud)। নতুন করে এলপিজি জালিয়াতে শুরু করেছেন প্রতারকরা। যার ফলে ক্রেতাদের আগে থেকে সতর্কবার্তা দিয়েছে Indane, HP,Bharat Gas।

    গ্যাস বুকিংয়ের আগে জেনে নিন এই গুরুত্বপূর্ণ সতর্কতা (LPG Fraud)

    কিভাবে গ্যাস বুক ও ডেলিভারি নিয়ে প্রতারকেরা এই সমস্ত কাজ করছে সেই বিষয়েও বলেছেন সংস্থা গুলি। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত (LPG Fraud)।সাধারণত সিলিন্ডার বুকিংয়ের পর ডেলিভারির দিন গ্রাহকের রেজিস্টার্ড মোবাইলে একটি ৪ ডিজিটের ওটিপি (OTP) বা ডিএসি (DAC) কোড আসে। প্রতারকরা গ্রাহকদের ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের গ্যাস এজেন্সির প্রতিনিধি পরিচয় দিচ্ছে এবং ডেলিভারি নিশ্চিত করার অজুহাতে সেই ওটিপি আগাম চেয়ে নিচ্ছে (LPG Fraud)।

    LPG Fraud know these important precautions before booking gas

    আরও পড়ুন: শিয়ালদা ডিভিশনে নতুন লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত, স্বস্তিতে হাজার হাজার নিত্যযাত্রীরা

    আর এরকম সমস্যা সম্মুখীন আপনারা যদি হন তাহলে গ্যাস সংস্থাগুলি বেশকিছু নির্দেশিকা জারি করেছে সেগুলো জেনে নিন। প্রথমত কোনও অবস্থাতেই সিলিন্ডার ডেলিভারি নেওয়ার আগে কাউকে ফোনে বা হোয়াটসঅ্যাপে ওটিপি (OTP) শেয়ার করবেন না। যতক্ষণ অব্দি না ডেলিভারি বয় আপনার বাড়িতে আসছে ততক্ষণ।

    গ্যাস এজেন্সির অফিসে গিয়ে অযথা লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, সিলিন্ডার সরাসরি আপনার বাড়িতেই পৌঁছে দেওয়া হবে।অযথা অতিরিক্ত সিলিন্ডার বুকিং বা ঘরে মজুত করবেন না। কোনো মেসেজে যদি খুব জরুরি বা ‘Urgent’ বলে কোনো কাজ করতে বলা হয়, তবে সতর্ক হোন।গ্যাস এজেন্সিতে ভিড় না করে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ অথবা ভারত বিল পে (BBPS)-এর মাধ্যমে সহজেই বুকিং ও পেমেন্ট করুন।

    জেনে নিন ইন্ডিয়ান গ্যাস (Indane) বুকিংয়ের উপায়:
    আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে REFILL লিখে পাঠিয়ে দিন 7588888824 নম্বরে। আপনার রেজিস্টার্ড নম্বর থেকে 8454955555 নম্বরে একটি মিসড কল দিন। এছাড়াও 7718955555 নম্বরে কল করতে পারেন অথবা এই নম্বরেই REFILL লিখে SMS করতে পারেন। পাশাপাশিcx.indianoil.in লিংকে লগ অন করুন। এছাড়াও যেকোনো অভিযোগ বা সাহায্যের জন্য টোল-ফ্রি নম্বর 1800-2333-555-এ যোগাযোগ করুন।

    এইচপি গ্যাস (HP Gas) বুকিংয়ের উপায়:
    রেজিস্টার্ড নম্বর থেকে ডায়াল করুন 88888 23456 অথবা মিসড কল দিন 94936 02222 নম্বরে। হোয়াটসঅ্যাপে রেজিস্টার্ড নম্বর থেকে 92222 01122 নম্বরে ‘Hi’ লিখে মেসেজ পাঠান।অনলাইন ওয়েবসাইট www.myhpgas.in-এ গিয়ে নিজের অ্যাকাউন্ট ম্যানেজ ও অর্ডার করতে পারেন। (UMANG) অ্যাপ অথবা Amazon Pay, Paytm এবং PhonePe-র মতো ডিজিটাল প্ল্যাটফর্মের BBPS সেকশন ব্যবহার করুন।

    ভারত গ্যাস (Bharat Gas) বুকিংয়ের উপায়:
    রেজিস্টার্ড নম্বর থেকে 7715012345 বা 7718012345 নম্বরে কল করুন অথবা ‘LPG’ লিখে SMS পাঠান।হোয়াটসঅ্যাপে বিপিসিএল স্মার্টলাইন নম্বর 1800224344 মোবাইলে সেভ করে ‘Hi’ বা ‘Book’ লিখে পাঠান। প্লে স্টোর থেকে ‘Bharatgas’ অ্যাপ ডাউনলোড করে ‘Refill Cylinder’ অপশনটি বেছে নিন (LPG Fraud)।

    Click here to Read More
    Previous Article
    ‘পরচুলওয়ালা লোকের সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার’! সুদীপ-নয়নাকে চরম আক্রমণ কুণালের
    Next Article
    ১৪ জুনের আগে আধার আপডেট না করলে কী হতে পারে? জেনে নিন বিস্তারিত

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment