Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোহিত শর্মাকে দল থেকে বাদ দিক BCCI! হিটম্যানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) একটা বড় অংশ। সেই টুর্নামেন্টে নিজেদের অধরা কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। ২০২৩ সালে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে অসাধারণ পারফরম্যান্স করেও ফাইনালে অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেন ইন ব্লুজ-দের। কিন্তু ২০২৭ সালে সেই লক্ষ্যে অভিযান শুরু করার অনেক আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) হুঁশিয়ারি দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর (Sanjay Manjrekar)।

    রোহিতকে বিশ্বকাপের দলে চান না সঞ্জয় মাঞ্জরেকর!

    গত ওডিআই বিশ্বকাপে ভারতের জার্সিতে বিধ্বংসী ব্যাটিং করা রোহিত শর্মাকে নিয়ে ভবিষ্যতে এগোনোর ব্যাপারে বিসিসিআইকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন সঞ্জয়। আসন্ন ওডিআই বিশ্বকাপের দলে হিটম্যানের সুযোগ পাওয়া উচিত নয় বলে বিশ্বাস করেন বর্তমানে ধারাভাষ্য ও ম্যাচ বিশ্লেষণের কাজে যুক্ত থাকা এই প্রাক্তন তারকা।

    রোহিত শর্মা প্রসঙ্গে বলতে গিয়ে সঞ্জয় বলেছেন, “আপনি যদি দল নির্বাচনের কাজে বসে কেবল রোহিত শর্মার কথা ভাবেন, তবে তা ঠিক হবে না। আপনাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা ভাবতে হবে। সেই প্রেক্ষাপটে, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ দলে রোহিত শর্মা আমার প্রথম পছন্দ হবেন না।”

    আরও পড়ুন: “গৌতম গম্ভীর নয়, ভারতীয় দলের কোচ ধোনির……” বিশ্বকাপের আগে বোমা ফাটালেন বিশ্বজয়ী তারকা

    গত বছর অস্ট্রেলিয়া সফরে ও ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত ব্যাটিং করার পর চলতি বছরে নিউজিল্যান্ড ও আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজে কিছুটা নিষ্প্রভ ছিলেন রোহিত। এই দুই সিরিজ মিলিয়ে কেবলমাত্র একবার অর্ধশতরানের গণ্ডি অতিক্রম করতে সক্ষম হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে এখনই তাকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছে না বিসিসিআই।

    আরও পড়ুন: নষ্ট হবে ব্যালেন্স! বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে ঢোকাতে গিয়ে জায়গা হারাচ্ছেন এই তারকা

    কিন্তু রোহিত শর্মাকে বাদ দিলে ভারতীয় দলে তার জায়গা কে নেবেন? অনেকেই মনে করছেন যশস্বী জয়সওয়াল এই কাজটা করার জন্য পুরোপুরি প্রস্তুত। টেস্ট ফরম্যাটে দলের অপরিহার্য অংশ হয়ে ওঠা বাঁ-হাতি ওপেনার এখনো ওডিআই ফরম্যাটে নিজেকে নিয়মিত করে তুলতে পারেননি। কিন্তু মাত্র ৬টি ওডিআই ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েই করে ফেলেছেন দুটি শতরান। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে রোহিতের বদলে যদি তিনি সুযোগ পান তাহলে হতাশ করবেন না এই তরুণ ওপেনার।

     

    Click here to Read More
    Previous Article
    বড় পরিবর্তন দেখা যাবে ভারতীয় দলে! বৈভব সূর্যবংশীকে জায়গা দিতে এই তারকাকে ছাঁটবেন গম্ভীর
    Next Article
    "বাংলার কৃষকদের কাছে নতুন দুয়ার খুলে যাবে"- আম উৎসবে এসে বার্তা মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment