Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জনকল্যাণ শিবির শেষ! আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনায় কি আর আবেদন জমা হবে না?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকে বৃহস্পতিবার, রাজ্য জুড়ে ৪ দিন ব্যাপী জনকল্যাণ শিবির হয়েছে। সেখানে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana), অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana), বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পে আবেদন করেছেন বহু মানুষ। তবে এখনও অনেকে আছেন যারা আবেদন জানাতে পারেননি। তাঁদের চিন্তা, জনকল্যাণ শিবির শেষ হয়ে যাওয়ায় কি আর প্রকল্পে নাম তোলা যাবে না? এবার এই বিষয়ে সামনে এল বড় আপডেট।

    আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনার আবেদন জমা হবে তো? | (Ayushman Bharat Yojana)

    শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সদ্য আয়োজিত জনকল্যাণ শিবিরে সব প্রকল্প মিলিয়ে ৫৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এই দুই প্রকল্পে যথাক্রমে ২২ লক্ষ ২৩ হাজার ৯৭০টি আবেদন ও ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯টি আবেদন জমা পড়েছে।

    আরও পড়ুনঃ হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি! দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়, চিনুন তাঁকে

    এখনও অবশ্য এমন অনেকে আছেন যারা এই প্রকল্পগুলিতে নাম তুলতে পারেননি। ফলে জনকল্যাণ শিবির শেষ হয়ে যাওয়ায় তাঁদের চিন্তা বেড়েছে। তবে রাজ্য প্রশাসনের তরফে খবর, ৪ দিনের জনকল্যাণ শিবির শেষ হয়ে গেলেও আয়ুষ্মান ভারত অথবা অন্নপূর্ণা যোজনার আবেদন জমা করা যাবে। কলকাতায় সংশ্লিষ্ট বরো অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনকারীরা।

    এই বিষয়ে রাজ্য সরকারের এক আধিকারিক বলেন, “হাজার হাজার মানুষ জনকল্যাণ শিবিরে লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকের কাজ শেষ হয়েছে, অনেকের আবার হয়নি। তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। যারা ফর্ম জমা করতে পারেননি, তাঁরা পরে স্থানীয় সরকারি কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন”।

    How to submit Ayushman Bharat Yojana Annapurna Yojana applications after Janakalyan Shibir ended

    এদিকে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনে ফের জনকল্যাণ শিবির আয়োজিত হবে। তিনি জানান, বর্ষার পর আবারও রাজ্য জুড়ে এই শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

    Click here to Read More
    Previous Article
    কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে! পশ্চিমবঙ্গ দিবসে বঙ্গবাসীর জন্য শুভেচ্ছাবার্তা মোদীর
    Next Article
    ডায়মন্ড লিগে রইলেন চতুর্থ স্থানে! কমনওয়েলথ গেমসের টিকিট ‘কনফার্ম’ করলেন নীরজ চোপড়া

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment