Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    PM Kisan-এর ২৩তম কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? নয়া আপডেট জানুন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের লাভজনক প্রকল্পগুলির (Government Scheme) মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana)। ২০১৪ সালে চালু করা এই স্কিমের মাধ্যমে এদেশের কোটি কোটি কৃষক উপকৃত হয়েছেন। গত ১৩ মার্চ গুয়াহাটিতে পিএম কিষাণের ২২তম কিস্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মনে করা হচ্ছে, আগামী জুলাই মাসের মাঝামাঝি নাগাদ কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণের ২৩তম কিস্তির টাকা আসতে পারে।

    পিএম কিষাণের ২৩তম কিস্তি নিয়ে নয়া আপডেট | (PM Kisan Yojana)

    বছরে তিনটি কিস্তিতে এই সরকারি প্রকল্পের টাকা দেয় কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, সাধারণত এপ্রিল-জুলাই, অগাস্ট-নভেম্বর ও ডিসেম্বর-মার্চ নাগাদ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এদিকে জুন মাসের মাঝামাঝি হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বহু কৃষক যোজনার পরবর্তী কিস্তি নিয়ে চিন্তায় পড়েছেন। এই অবস্থায় সামনে এল নয়া আপডেট।

    আরও পড়ুনঃ দেড় কোটির বেশি জাতিগত শংসাপত্র নিয়ে কড়াকড়ি শুরু! নয়া নির্দেশিকা জারি রাজ্যের

    মনে করা হচ্ছে, কৃষকদের হয়তো আরও মাসখানেক অপেক্ষা করতে হতে পারে। জুলাই মাসের মাঝামাঝি নাগাদ তাঁদের অ্যাকাউন্টে পিএম কিষাণের ২৩তম কিস্তির টাকা ঢুকতে পারে। তবে এখনও অবধি তারিখ নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

    পিএম কিষাণ যোজনার মাধ্যমে এদেশের যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা আর্থিক সাহায্য পাঠায় কেন্দ্রীয় সরকার। তিন ধাপে তথা বছরে তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে।

    PM Kisan Yojana

    পিএম কিষাণ যোজনার সুবিধা কারা পাবেন?

    ১) আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।

    ২) আবেদনকারীর নিজের নামে চাষযোগ্য জমি থাকতে হবে।

    ৩) আবেদনকারীকে ক্ষুদ্র কিংবা প্রান্তিক চাষি হতে হবে।

    ৪) কোনও প্রাতিষ্ঠানিক ভূমিমালিক হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।

    ৫) আয়কর রিটার্ন করলে পিএম কিষাণের সুবিধা মিলবে না।

    ৬) মাসে ১০ হাজার টাকা অথবা তার বেশি পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন না।

    কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ যোজনার মাধ্যমে এদেশের কোটি কোটি কৃষক উপকৃত হয়েছেন। বর্তমানে তাঁরা প্রায় সকলেই ২৩তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। এবার তাঁদের জন্যই চলে এল নতুন আপডেট।

    Click here to Read More
    Previous Article
    ১৪ কেজি ও ১৯ কেজির সিলিন্ডারের দামে বড় পার্থক্য, কোথায় সবচেয়ে কম খরচে মিলছে?
    Next Article
    আরও বাড়লো সকালে স্কুলের সময়সীমা !

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment