Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পিছু ছাড়ছে না বিতর্ক! T20 বিশ্বকাপের এই নিয়ম নিয়ে প্রশ্ন উঠতেই কড়া জবাব সুনীল গাভাস্কারের

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপের সুপার ৮ গ্রুপের প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে। অনেকেই ICC-র একটি নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু, কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) ICC-র পক্ষ নিয়েছেন এবং সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছেন।

    বিতর্কের জবাব দিলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar):

    T20 বিশ্বকাপের সুপার ৮-এর নিয়ম নিয়ে বিতর্ক: মূলত, এবার ICC ‘প্রি-সিডিং’ নামে একটি নিয়ম চালু করেছে। এই নিয়মের মাধ্যমে গ্রুপ পর্বে সকল ম্যাচ জয়ী ৪ টি দল (ভারত, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা) একই গ্রুপে স্থান পেয়েছে। একে ‘গ্রুপ অফ ডেথ’ বলা হচ্ছে। কারণ, সেরা পারফর্মিং দলগুলি এখন একে অপরকে এলিমিনেট করার জন্য মুখোমুখি হবে। অন্য গ্রুপে দ্বিতীয় স্থান অর্জনকারী দলগুলি রয়েছে। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগীদের একাংশ দাবি করেছেন যে, এর ফলে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলগুলির সঙ্গে অন্যায় করা হয়েছে।

    Sunil Gavaskar responds this controversy about T20 World Cup.

    সুনীল গাভাস্কার কী জানিয়েছেন: এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুনীল গাভাস্কার। এহেন দাবির ক্ষেত্রে তিনি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এখন কেন এই প্রশ্নগুলি উত্থাপিত হচ্ছে? টুর্নামেন্ট শুরু হওয়ার সময় কেন কেউ মুখ খোলেন নি? তিনি আরও জানান, ‘যাঁরা এখন প্রশ্ন তুলছেন তাঁদের জিজ্ঞাসা করা উচিত কেন তাঁরা আগে চুপ ছিলেন?’

    আরও পড়ুন: T20 বিশ্বকাপে না খেলায় ‘মেন্টাল কোমা’-য় চলে যান বাংলাদেশের ২ ক্রিকেটার! কী জানালেন কোচ?

    তিনি আরও বলেন, ‘ইন্টারন্যাশনাল ট্রাভেল, ইমিগ্রেশন এবং কাস্টমস সবকিছুই বিবেচনায় রাখতে হবে। এয়ারলাইন এবং হোটেল বুকিংয়ের বিষয়টিও রয়েছে। প্রতিটি দল একই লোকের সঙ্গে ভ্রমণ করে না। কিছু দল ১৫ জনের একটি সাপোর্ট স্টাফ টিম নিয়ে ভ্রমণ করে। তাই তাদের প্রায় ৩৫-৪০ টি কক্ষের প্রয়োজন হয়।’

    আরও পড়ুন: গ্রাহকদের আর নেই চিন্তা! ‘মাস্টার প্ল্যান’ নিয়ে হাজির BSNL, জানলে হবেন অবাক

    সুনীল গাভাস্কার জানান, “কিছু দল মোট ২০-২২ জন নিয়ে ভ্রমণ করতে পারে। তাই তাদের কম কক্ষের প্রয়োজন হতে পারে। এই সমস্ত বিষয় বিবেচনায় রাখতে হবে, এবং সম্ভবত এই কারণেই ‘প্রি-সিডিং’ করা হয়েছে।”

    Click here to Read More
    Previous Article
    তৃণমূলে যোগ দিতেই প্রতীক উরকে নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী| Suvendu Adhikari|Pratik Ur Rahaman
    Next Article
    বড় সন্ত্রাসের পরিকল্পনা! পাকিস্তানের ISI-র সঙ্গে যোগাযোগ, কলকাতা-তামিলনাড়ু থেকে গ্রেফতার ৮ সন্দেহভাজন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment