Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় সন্ত্রাসের পরিকল্পনা! পাকিস্তানের ISI-র সঙ্গে যোগাযোগ, কলকাতা-তামিলনাড়ু থেকে গ্রেফতার ৮ সন্দেহভাজন

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: সন্ত্রাসবাদী (Terrorists Arrest) কার্যকলাপের সন্দেহে গ্রেফতার ৮ জন। এ যেন একেবারে চোরে চেরে মাসতুতো ভাই। বাংলাদেশ পাকিস্তানের অবস্থাও এখন ঠিক সেরকমই। ভারতের বিরুদ্ধে ঘোট পাকাতে দুই দেশই যেন একেবারে একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছে। একজোট বেঁধে সন্ত্রাসের ষড়যন্ত্র করছিল ভারতের বিরুদ্ধে। তবে তাঁদের সেই প্ল্যানে জল ঢেলে দিল পুলিশ। সূত্রের খবর, পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশের চরমপন্থী সংগঠন একযোগে ভারতে বিরাট সন্ত্রাসবাদী হামলার ছক কষছিল। তবে তাঁদের কাজে সফল হওয়ার আগেই পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে সন্দেভাজন ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি অনুযায়ী তাঁরা বিদেশি কোনও হ্যান্ডেলারের নির্দেশেই ভারতে এই হামলার ছক কষছিল।

    সন্ত্রাসবাদী (Terrorists Arrest) কার্যকলাপের সন্দেহে গ্রেফতার ৮ জন:

    পুলিশ সূত্রের খবর,নকল আধার কার্ড বানিয়ে তাঁরা ভারতেই বসবাস করছিল এবং বড়সড় কোনও হামলার পরিকল্পনা করছিল। জানা গিয়েছে, তামিলনাড়ু থেকে মিজানুর রহমান, মহম্মদ শাবাদ, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ ও মহম্মদ উজ্জ্বল নামে ৬ সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ধৃতদের দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানেই তাঁদের জেরা করা হবে আর সেখানেই পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে।

    আরও পড়ুন: ‘চাইলেই PoK ছিনিয়ে নিতে পারে ভারত’, নিজের দেশের সেনাকেই ভরসা নেই পাক যুবতীর, ভাইরাল ভিডিও

    উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে। যার জন্য ভারতের তরফে বিভিন্ন জায়গায় কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। কদিন আগেই দিল্লির মেট্রো নেটওয়ার্ক জুড়ে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক কিছু পোস্টার দেখা যায়। সেখানে কাশ্মীর ইস্যুর পাশাপাশি গোটা দেশের নিরাপত্তা নিয়েও বেশ কিছু উত্তেজক বিষয়ে লেখা ছিল। আর দেশের স্পেশাল সেল সেই পোস্টার থেকেই এই রহস্যের পর্দাফাঁস করেন।

    পোস্টারগুলি দেখে স্পেশাল সেল তদন্তে নামে। অলাইনেও জঙ্গি কার্যকলাপের বিভিন্ন পোস্ট সেই তদন্তের আওতায় আসে।তদন্ত করে তামিলনাড়ুর এই চক্রের হদিশ পান তদন্তকারীরা। এরপর তামিলনাড়ু থেকে ওই ৬ সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করা হয়। আর তাদের জেরা করে পশ্চিমবঙ্গের ওই দুই ব্যক্তির খোঁজ পান এবং তাদেরও গ্রেফতার করা হয়।

    জানা গিয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথ উদ্যোগে তামিলনাড়ুতে অভিযান চালানে হয়। সেখানে এমন একটি পোশাক কারখানার খোঁজ পান যেখানে কিছুজন সন্দেহের আওতায় আসে। এরপরই ৬ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে সবার কাছ থেকে নকল আধার কার্ড উদ্ধার করা হয়।

    Terrorists Arrest on suspicion terror attack in India.

    আরও পড়ুন: পিছু ছাড়ছে না বিতর্ক! T20 বিশ্বকাপের এই নিয়ম নিয়ে প্রশ্ন উঠতেই কড়া জবাব সুনীল গাভাস্কারের

    ইতিমধ্যেই সকলকে দিল্লি নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু হয়েছে। ধৃতদের কাছ থেকে নকল আধার কার্ডের পাশাপাশি ৮টি মোবাইল ও ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে। যেগুলির সাহায্যে ডিজিটাল প্রমাণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    পিছু ছাড়ছে না বিতর্ক! T20 বিশ্বকাপের এই নিয়ম নিয়ে প্রশ্ন উঠতেই কড়া জবাব সুনীল গাভাস্কারের
    Next Article
    এক ঘন্টারও কম সময়ে মিরাট থেকে দিল্লি! প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল দেশের দ্রুততম মেট্রোর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment