Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পাতালপথে আর নয়, গঙ্গার বুক চিরে ছুটবে অত্যাধুনিক মেট্রো! কবে শুরু পরিষেবা?

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর উন্নতির জন্য নতুন নতুন প্রযুক্তি তৈরি করা হচ্ছে। দেশের মধ্যে এই শহরেই প্রথম চালু হয়েছে আন্ডারওয়াটার মেট্রো। আর এবার আসতে চলেছে আরও বড় চমক। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে ‘ওয়াটার মেট্রো’ (Water Metro)। গঙ্গাবক্ষে এই নতুন জল পরিবহন মাধ্যমে সবুজ সংকেত দিয়েছে নবান্ন।

    কেমন হবে ওয়াটার মেট্রো (Water Metro)?

    জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই কলকাতা পুরসভায় এ বিষয়ে একটি বৈঠক হতে চলেছে। সেখানে আসবে কোচি ওয়াটার মেট্রোর এক প্রতিনিধি দল। পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রেজেন্টেশন দিতে চলেছেন তাঁরা। জানা যাচ্ছে, কোচির ওয়াটার মেট্রোর মতোই এখানেও ব্যাটারিচালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহার করা হবে। ব্যাটারিচালিত হওয়ায় বোটগুলি পরিবেশবান্ধব।

    Water metro to be introduced in Kolkata

    পুরসভায় হবে বৈঠক: ওয়াটার মেট্রো চালু হলে গঙ্গা পারাপারে সময় আরও সাশ্রয় হবে। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওয়াটার মেট্রো (Water Metro) নিয়ে দোলের পরেই একটি বৈঠক হতে পারে পুরসভায়। এই মেট্রো নিয়ে রাজ্যের পরিকল্পনা তুলে ধরা হবে কোচির আধিকারিকদের সামনে। পাশাপাশি খরচ ইত্যাদি নিয়েও যাবতীয় পরিকল্পনা সেদিন হতে পারে বলে খবর।

    আরও পড়ুন : ভোট ঘোষণার আগেই বাংলায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, কোন জেলার জন্য বরাদ্দ কত কোম্পানি?

    কোচির ধরণে হবে মেট্রো: প্রসঙ্গত, ভারতের প্রথম ওয়াটার মেট্রো চালু হয় কোচিতেই। ওখানকার মেট্রোর মতোই হতে চলেছে কলকাতার ওয়াটার মেট্রো। তবে কীভাবে হবে নতুন মেট্রো, গাইডলাইনের মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। কোচির মতোই অত্যাধুনিক বোট এখানে তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন : বিমা থেকে গ্যাসের দাম, এপ্রিল থেকেই একগুচ্ছ বদল, কোন ক্ষেত্রে খরচ বাড়বে, কোথায় কমবে?

    নবান্ন সূত্রে খবর, ওয়াটার মেট্রোর বিষয়টি এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। বৈঠকের পর আরও কিছুটা স্পষ্ট হবে। তবে অর্থ দপ্তরের ছাড়পত্র ইতিমধ্যেই পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    'পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি' অমিত শাহ
    Next Article
    পুরুলিয়ার গভীর জঙ্গলে ‘ওটা’ কী? খোঁজ মিলল এমন জিনিসের জানলে হয়ে যাবেন ‘থ’

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment