Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুরুলিয়ার গভীর জঙ্গলে ‘ওটা’ কী? খোঁজ মিলল এমন জিনিসের জানলে হয়ে যাবেন ‘থ’

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:পুরুলিয়ায় (Purulia) ঝালদা (Jhalda) দুই ব্লকের কাছে কলমা গ্রাম পঞ্চায়েতের গুরিডি গ্রাম। এখানে পাথরের চাটানের আড়ালে লুকিয়ে রয়েছে এক বিস্ময়, একটি দু’ফুট চওড়া কুন্ড, যেখানে সারা বছর জল থাকে। আর সব থেকে আশ্চর্যর বিষয় গ্রীষ্মকালে জল থাকে ঠান্ডা আর শীতকালে হয়ে ওঠে উষ্ণ।

    পুরুলিয়ায় (Purulia) রহস্যময় উষ্ণ প্রস্রবণ:

    পশু চরাতে, চাষের কাজে বহু গ্রামবাসী আসেন এখানে। ফলে এখান থেকে জল নিয়ে পান করেন তারা। বিশেষজ্ঞদের মতে নর্থ পুরুলিয়া শিয়ার জোনের অন্তর্ভুক্ত এই জায়গাটি। ভূ বিজ্ঞানী বিশ্বজিৎ বেরা বলেছেন, এটি একটি জিওথার্মাল ন্যাচারাল হট স্প্রিং। মাটির গভীর ফাটল দিয়ে জল চুঁইয়ে নিচে গেলে তা ভূগর্ভের তাপে গরম হয়ে বুদবুদ আকারে আবার বেরিয়ে আসে।

    অযোধ্যার সীতাকুণ্ডের নাম অনেকেই জানে, কিন্তু ঝালদার গভীর জঙ্গলে অবস্থিত এরকম রহস্যময় উষ্ণ প্রস্রবণের কথা জানেন না অনেকেই। এখানে মাটির নিচ থেকে স্বচ্ছ জলধারা, উপরে উঠে আসছে। আর আশ্চর্যের বিষয়ের ঋতু পরিবর্তন অনুযায়ী তাপমাত্রার পরিবর্তন ঘটে এখানে তবে অন্যভাবে।

    আরও পড়ুন:দোল পূর্ণিমার আবহে গরুমারা-চাপরামারির জঙ্গলে বাড়ল নিরাপত্তা! কারণ জানলে চমকে উঠবেন

    গ্রীষ্মকালে জল গরম থাকার কথা, কারণ প্রখর সূর্যের তাপে জল গরম হয়ে যাবে এটাই স্বাভাবিক। আর শীতকালে জল ঠান্ডা থাকার কথা। কিন্তু এখানে উল্টো টা দেখা যায়। গ্রীষ্মকালে জল ঠান্ডা এবং শীতকালে জল গরম দেখা যায়। ফলে এই নিয়ে মানুষের মধ্যে কৌতুহল আরও বেড়েছে।

    আরও পড়ুন:যুবসাথী প্রকল্পের আবেদনে ভুল হয়ে থাকলে জেনে নিন সংশোধনের সহজ পদ্ধতি

    Mysterious hot spring discovered in Purulia

    আরও একটি বিষয় যে, এই জলের মধ্যে সালফার ও খনিজ আছে, যার ফলে এই জল চর্মরোগ সারাতে সাহায্য করতে পারে। গ্রামবাসীরা চাইছেন যাতে প্রশাসন উদ্যোগ নিয়ে কুন্ডটি সংরক্ষণ করে, তাহলে এই গ্রামটি এই কুন্ডের জন্য অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হবে, তাতে কর্মসংস্থানও বাড়বে, জায়গারও উন্নতি হবে।

    Click here to Read More
    Previous Article
    পাতালপথে আর নয়, গঙ্গার বুক চিরে ছুটবে অত্যাধুনিক মেট্রো! কবে শুরু পরিষেবা?
    Next Article
    ইজ়রায়েলের পার্লামেন্টে ‘মোদী মোদী’ স্লোগান#modi #Israel #BigBreaking #Banglahunt

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment