Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অভিষেককে সরানোর দাবি জোরাল, কী সিদ্ধান্ত নেবেন মমতা?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০২১ সালের ভোটের পর হিংসার একটি মামলায় গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তীর্থঙ্করের গ্রেফতারির পর নির্মল ঘোষকে নিয়েও নানা প্রশ্ন উঠছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও সাধারণ মানুষের মতামত জানতে একটি পোল চালানো হয়েছিল। সেখানে বেশ কিছু প্রশ্নে স্পষ্ট মত দিয়েছেন অংশগ্রহণকারীরা।

    তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ঘিরে কী বললেন মানুষ?

    ভোট-পরবর্তী হিংসার অভিযোগে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে খড়দা থানায় মামলা দায়ের করেছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহা। সেই মামলার তদন্তের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি জনমত সমীক্ষায় চারটি প্রশ্ন রাখা হয়। ইউটিউব, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম এবং থ্রেডস-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ সেই প্রশ্নগুলির উত্তর দেন।

    কী কী প্রশ্ন করা হয়েছিল?

    প্রথম প্রশ্ন ছিল, তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হওয়ার পর নির্মল ঘোষের বিরুদ্ধেও কি আইনি পদক্ষেপ হতে পারে? এই প্রশ্নে ৯১ শতাংশ অংশগ্রহণকারী ‘হ্যাঁ’ বলেছেন। ৫ শতাংশ ‘না’ বলেছেন এবং ৪ শতাংশ কোনও নির্দিষ্ট মত দেননি।

    দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, অভিযোগের চাপে পড়েই কি নির্মল ঘোষ একটি রাজনৈতিক বৈঠকে তড়িঘড়ি যোগ দিয়েছিলেন? এই প্রশ্নে ৯৮ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ বলেছেন। ১ শতাংশ ‘না’ বলেছেন। বাকি ১ শতাংশ কোনও মত প্রকাশ করেননি।

    তৃতীয় প্রশ্নে নির্মল ঘোষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে জানতে চাওয়া হয়, রাজনৈতিক প্রভাবের কারণেই কি এতদিন পুলিশের কোনও পদক্ষেপ দেখা যায়নি? এই প্রশ্নে ৯৫ শতাংশ অংশগ্রহণকারী ‘হ্যাঁ’ বলেছেন। ২ শতাংশ ‘না’ বলেছেন। ৩ শতাংশ জানিয়েছেন, এ বিষয়ে তাঁদের কোনও মত নেই।

    চতুর্থ প্রশ্ন ছিল তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। সেখানে জানতে চাওয়া হয়, দলকে বাঁচাতে প্রয়োজন হলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে পারবেন? এই প্রশ্নে ৭৮ শতাংশ মানুষ ‘না’ বলেছেন। ১৯ শতাংশ ‘হ্যাঁ’ বলেছেন। বাকি অংশগ্রহণকারীরা কোনও মত দেননি।

    Mamata and Abhishek to Lead Trinamool Congress Rally in Kolkata on November 4

    আরও পড়ুনঃ কলকাতার স্কুলে মিড ডে মিল কে দেবে? সব জল্পনার অবসান, ইসকনের হাতে দায়িত্ব তুলে বড় কথা জানালেন শুভেন্দু

    সমীক্ষার আয়োজকদের দাবি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই ফলাফল তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারীরা অনলাইনে নিজেদের মতামত জানিয়েছেন এবং সেই মতামতের সারাংশই প্রকাশ করা হয়েছে (Mamata Banerjee)।

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণ-পূর্ব রেলের বড় ঘোষণা! ফের বাতিল একাধিক ট্রেন, যাত্রার আগে দেখে নিন তালিকা
    Next Article
    এবার মিলবে ভ্রাম্যমান লাইব্রেরি পরিষেবা, পড়ুয়াদের স্বার্থে অভিনব পদক্ষেপ সুকান্তর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment