Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার মিলবে ভ্রাম্যমান লাইব্রেরি পরিষেবা, পড়ুয়াদের স্বার্থে অভিনব পদক্ষেপ সুকান্তর

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার স্কুল পড়ুয়াদের বই মুখে করতে নতুন উদ্যোগ নিল সুকান্ত মজুমদার। পড়ুয়াদের বই মুখে করতে ভ্রাম্যমান লাইব্রেরী চালু হলো এবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে (Balurghat)। এই ভ্রাম্যমাণ লাইব্রেরীতে রয়েছে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে শেক্সপিয়র, ওয়ার্ডসওয়ার্থ, কিটসের মতো লেখক, সাহিত্যিকের নানা বই। এমনকী, দেশ-বিদেশের নানা লেখকের বইও পাওয়া যাবে এখানে।

    স্কুল পড়ুয়াদের জন্য সুখবর চালু হল ভ্রাম্যমান লাইব্রেরি (Balurghat)

    এছাড়াও এই লাইব্রেরিতে অডিয়ো ভিজুয়ালের মাধ্যমে রামায়ণ, মহাভারতও দেখানো হবে। পাশাপাশি শনিবার রাতে বালুরঘাটে (Balurghat) থানা মোড়ে এই ভ্রাম্যমান লাইব্রেরির উদ্বোধন করেন কেন্দ্রের শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। বাসটি বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকা ঘুরে ঘুরে পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করবে।

    Balurghat good news for school students a mobile library has been launched

    আরও পড়ুন: তেলের দাম বাড়তেই বাড়ল জল্পনা! পেট্রোল-ডিজেলের রেটে কি বদল এল জানুন

    এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “জেলার স্কুলগুলিতে এই ভ্রাম্যমান লাইব্রেরি যাবে। বাসের মধ্যে বসেই পড়ুয়ারা বই পড়তে পারবে। অডিয়ো ভিজুয়ালের মাধ্যমে ছাত্রছাত্রীদের বই পড়তে উৎসাহ দেওয়া হবে।
    মন্ত্রক সূত্রে খবর, এই ভ্রাম্যমান লাইবেরির জন্য আস্ত একটি বাস আনা হয়েছে। বাসের মধ্যে বসারও ব্যবস্থা রয়েছে। বাসের ভিতরে রয়েছে বহু বই।”

    তিনি আরও জানান, একদিন বা দু’দিন করে স্কুলে স্কুলে থাকবে গাড়িটি। শুধু তাই নয়, নানা শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানেও এই ভ্রাম্যমান লাইব্রেরিটি পৌঁছে যাবে। বর্তমানে বেশিরভাগ স্কুল পড়ুয়া মোবাইলে আসক্ত। বই পড়ার অভ্যেস ভুলতে বসেছে। যার ফলে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    এদিন দুপুরে বালুরঘাটের মাহিনগরে ভারত সরকারের ন্যাশনাল বাম্বু মিশন প্রশিক্ষণ কেন্দ্রে যান সুকান্ত। প্রশিক্ষণ কেন্দ্রে মহিলারা বাঁশ ও বেতের নানা সামগ্রী তৈরি করেছেন। বাঁশের ঝুড়ি থেকে জুয়েলারি, ঘর সাজানোর জিনিস থেকে ধূপকাঠি, ধূপ। মহিলাদের প্রশিক্ষণ শেষে স্কলারশিপ প্রদান করা হচ্ছে (Balurghat)।

    Click here to Read More
    Previous Article
    অভিষেককে সরানোর দাবি জোরাল, কী সিদ্ধান্ত নেবেন মমতা?
    Next Article
    শ্রাবণী মেলায় তারকেশ্বর দুধপুকুরে চোখধাঁধানো লাইট অ্যান্ড সাউন্ড শো!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment