Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘গ্রান্ট ইন এইড, কর্মচারীদের বকেয়া DA..,’ মুখ্যমন্ত্রীর বক্তব্যে পাল্টা ৪% মহার্ঘ ভাতা নিয়ে প্রশ্ন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ একদিকে সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে শুনানি। ওদিকে সময় পেরিয়ে চলেছে। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে রাজ্য পদক্ষেপ শুরু করলেও (State Government) ২০০৯ সালের রোপা মেনে Grant-in-aid & KMC এলাকায় বসবাসকারীদের এখনও বকেয়া ডিএ মেলেনি বলে অভিযোগ। এই নিয়ে ফের আওয়াজ তুলল কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ।

    বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন কনফেডারেশনের | Dearness Allowance

    কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, “০১/০৪/২৬ থেকে ৪% ডিএ অধরা। অথচ পুজোর আগে বেতনের সঙ্গে কুড়ি শতাংশ ডিএ এই বার্তা আর কতবার শুনতে হবে?” উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, পুজোর আগেই বেতন ও ২০ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

    আগামী অক্টোবর মাস থেকেই ২০ শতাংশ হারে ডিএ কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, রাজ্য ও কেন্দ্রের DA-র ব্যবধান কমিয়ে আনা হবে এবং বকেয়াও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি অর্থসচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি। পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও ২০ শতাংশ অ্যাডিশনাল দিতে।’

    এদিকে মলয়বাবুর অভিযোগ, “গ্রান্ট ইন এইড, কর্মচারীদের বকেয়া ডিএ বা এখনো যে কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন, তাদের বকেয়া ডিএ এখনও কেন দেওয়া হচ্ছে না? সেই বার্তা তো মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে না।”

    Dearness Allowance(251)

    আরও পড়ুন: কনস্টেবল নিয়োগে আবেদনই করতে পারছেন না তৃতীয় লিঙ্গের মানুষ! রাজ্যের কাছে জবাব চাইল হাই কোর্ট

    একইসাথে সরকারি আদেশনামা জারি হলেও কেন এখনও বকেয়া মহার্ঘ ত্রাণ পেলেন না কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী পেনশনভোগীরা? সেই প্রশ্ন তুলেও বারে বারে সরব হয়েছেন মলয়বাবু। কবে বকেয়া ডিএ নিয়ে জট খোলে আপাতত সেই অপেক্ষায় এই সকল কর্মীরা।

    Click here to Read More
    Previous Article
    একসঙ্গে ১০ জায়গায় তল্লাশি! কলকাতায় ফের ED- বড় পদক্ষেপ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment