Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘অভিষেক যেখানেই থাকুক, ওকে জেলে ঢোকাবে বিজেপি সরকার’ কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল। দীর্ঘদিনের শাসনের পর তৃণমূল কংগ্রেস বড় ধাক্কার মুখে।
    রাজ্য জুড়ে ঘাঁটি গড়ছে বিজেপি (BJP)। এই বিধানসভা নির্বাচনের অন্যতম চমক ভবানীপুর কেন্দ্র, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

    তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)

    বিজেপির জয়ের আবহে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “যারা গুন্ডা, চোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি সরকার। রাহুল গান্ধী শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ও শেষ। আগামী নির্বাচনে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবও শেষ হয়ে যাবে।”

    মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে শুভেন্দুর দাবি,”পুরো হিন্দু সমাজ মিলে একসঙ্গে বিজেপিকে ভোট দিয়েছে। মমতা বন্দ্য়োপাধ্যায় খিদিরপুরে ২০ হাজার ভোটে লিড পেয়েছে, বাকি জায়গায় আমি লিড পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো জরুরি ছিল।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তাঁর বক্তব্য,”অভিষেক বন্দ্য়োপাধ্যায় যেখানেই থাকুক, এত চুরি করেছে যে, আগামী দিনে তাঁকে জেলে ঢোকানোর কাজ বিজেপি সরকার করবে।”

    জয়ের পর কেমন লাগছে শুভেন্দুর। এই প্রশ্নের উত্তরে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “এই আসন না জিতলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ হত না।” পাশাপাশি দলীয় কর্মীদের আত্মত্যাগের কথা মনে রেখে বলেছেন, “বাংলায় পরিবর্তনের পিছনে রয়েছে ৩০০ বিজেপি কর্মীর আত্মবলিদান। হিন্দু শহিদ হরগোবিন্দ দাস, চন্দন দাস-সহ যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের এই জয় উৎসর্গ করছি।”

    'BJP government will put Abhishek in jail', warns Suvendu Adhikari

    আরও পড়ুন : কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? শুভেন্দুর পাশাপাশি চর্চায় এই ৩ নাম

    ভবানীপুরের শুভেন্দু অধিকারী ৭৩,৯১৭টি ভোট পেয়েছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮,৮১২টি ভোট। ফলে ১৫,১০৫ ভোটের ব্যবধানে নিজের জয় নিশ্চিত করেন শুভেন্দু। নন্দীগ্রাম কেন্দ্রেও জয় ধরে রাখেন শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করকে ৯,৬৬৫ ভোটে হারান তিনি। এই নির্বাচনের ফলাফল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড়ে দাঁড় করিয়েছে। বিজেপির উত্থান এবং তৃণমূলের এই বড়সড় ধাক্কা আগামী দিনে বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ভোটে জিতেই প্রতিশ্রুতি পূরণ! আসানসোলে খুলে গেল বহুদিনের বন্ধ দুর্গা মন্দির
    Next Article
    বিজেপির হাত ধরে বাংলাতেও আয়ুষ্মান যোজনা, কীভাবে তৈরি করবেন নিজের কার্ড?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment