Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিজেপির হাত ধরে বাংলাতেও আয়ুষ্মান যোজনা, কীভাবে তৈরি করবেন নিজের কার্ড?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : সদ্য মিটেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তৃণমূলকে কার্যত গোহারা হারিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। কেন্দ্রের মতো এবার রাজ্যেও গঠিত হতে চলেছে বিজেপি সরকার। উদযাপনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, বাংলার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই অনুমোদন দেওয়া হবে আয়ুষ্মান ভারত যোজনাকে (Ayushman Bharat Scheme)।

    বাংলাতেও শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Scheme)

    সোমবার ফল ঘোষণার পর নয়াদিল্লিতে দলের সদর দফতর থেকে ভাষণে নরেন্দ্র মোদী বলেন, প্রথম মন্ত্রিসভাতেই আয়ুষ্মান ভারত স্কিম সবুজ সঙ্কেত দেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কী এই আয়ুষ্মান ভারত যোজনা? জানিয়ে রাখি, দেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে চালু হয় এই যোজনা। এই প্রকল্পের অধীনে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। কিন্তু কীভাবে পাবেন আয়ুষ্মান ভারত যোজনার কার্ড?

    How to make ayushman bharat scheme card

    কোন কোন নথি লাগবে: এই কার্ড পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নথিপত্র থাকা প্রয়োজন। এই জরুরি কাগজপত্রগুলির মধ্যে থাকছে আধার কার্ড, রেশন কার্ড, আয়ের শংসাপত্র, লেবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর মতো নথি। এছাড়াও আবেদনকারীর মোবাইল নম্বরটি আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

    আরও পড়ুন : ভোটের ফলাফলের মাঝেই বিরাট খবর! ৫৪ বছর বয়সে তৃতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন?

    কীভাবে পাবেন কার্ড: আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Scheme) কার্ডের জন্য এখন আর কোনও সরকারি অফিসে ছুটোছুটি করার দরকার নেই। বাড়িতে বসেই মোবাইলে কার্ডের জন্য আবেদন করা যাবে। এর জন্য প্রথমে মোবাইলে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর ‘বেনিফিশিয়ারি’ হিসেবে লগইন করে দিতে হবে মোবাইল নম্বর। এরপর ওটিপির মাধ্যমে সম্পন্ন হবে ভেরিফিকেশন। এরপরেই স্কিম এবং রাজ্যের সঙ্গে যুক্ত তথ্য পূরণ করতে হবে, যার পরে তৈরি হবে প্রোফাইল।

    আরও পড়ুন : ‘বোনের বিচার ছিনিয়ে নেবার পালা’, তৃণমূলের হারে নতুন গান বাঁধলেন সঙ্গীত

    এরপর ‘সার্চ বাই’ অপশনে গিয়ে আধার নম্বর, ফ্যামিলি আইডি, রেশন কার্ড নম্বর দিতে হবে। এই স্কিমের জন্য যোগ্যতা প্রমাণ হলে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপরেই তৈরি হয়ে যাবে আয়ুষ্মান কার্ড। উল্লেখ্য, মূলত দরিদ্র মানুষদের জন্যই তৈরি করা হয়েছে এই স্কিম। যারা সংগঠিত খাতে কাজ করেন বা নিয়মিত আয়কর দিয়ে থাকেন তারা এই স্কিমের সুবিধা নিতে পারবেন না বলেই খবর।

    Click here to Read More
    Previous Article
    ‘অভিষেক যেখানেই থাকুক, ওকে জেলে ঢোকাবে বিজেপি সরকার’ কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
    Next Article
    কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? শুভেন্দুর পাশাপাশি চর্চায় এই ৩ নাম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment