Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৫ বছরেই ৪ গুণ বৃদ্ধি, ভারতে হু হু করে বাড়ছে ধনকুবের! চমকে দেবে দেশের মোট বিলিয়নেয়ারের সংখ্যা

    49 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ভারতের (India) অত্যন্ত দ্রুত ধনকুবেরের (Billionaires) সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ আয়কর রিটার্নের (ITR) তথ্য এই পরিবর্তনকে স্পষ্টভাবে তুলে ধরেছে। পরিসংখ্যান অনুযায়ী গত ৫ বছরে ১০০ কোটি টাকা বা তারও বেশি আয় দেখিয়েছেন এমন ব্যক্তির সংখ্যা ৪ গুণেরও বেশি বেড়েছে। সরকার সংসদকে জানিয়েছে যে ২০২৫-২৬ মূল্যায়ন বর্ষে এই ধরণের ব্যক্তির সংখ্যা বেড়ে ৫৭৬-এ দাঁড়িয়েছে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয় যে, দেশে উচ্চ আয়ের মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যেই অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Pankaj Chaudhary) লোকসভায় জানিয়েছেন যে, ২০২৫-২৬ অ্যাসেসমেন্ট ইয়ারে ৫৭৬ জন ব্যক্তি তাঁদের আয়কর রিটার্নে ১০০ কোটি টাকা বা তার বেশি মোট আয় ঘোষণা করেছেন। ৫ বছর আগে অর্থাৎ ২০২১-২২ মূল্যায়ন বর্ষে, এই ধরণের ব্যক্তির সংখ্যা ছিল মাত্র ১৪২ জন। অর্থাৎ, ৫ বছরে দেশে ধনকুবেরের সংখ্যা ৪ গুণেরও বেশি বেড়েছে।

    চমকে দেবে ভারতের (India) মোট বিলিয়নেয়ারের সংখ্যা:

    প্রতিবছর কোটি কোটি টাকা আয়: সরকারি তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অ্যাসেসমেন্ট ইয়ারে ৩০১ জন ব্যক্তি ১০০ কোটি টাকার বেশি আয় ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে ২০২৩-২৪ সালে এই সংখ্যা কমে ২৮৪ জনে দাঁড়ায়। তবে, পরবর্তী ২ বছরে এটি আবার বেড়ে ২০২৪-২৫ সালে ৪১৫-তে পৌঁছয়। আর ২০২৫-২৬ সালে তা বেড়ে ৫৭৬ হয়েছে।

    The total number of billionaires in India will surprise you.

    বেকারত্ব হ্রাস পেয়েছে এবং সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে: সরকার জানিয়েছে, দেশে কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বাড়াতে তারা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পিরিওডিক লেবার ফোর্স সার্ভে (PLFS) অনুযায়ী, ১৫ বছর বা তার বেশি বয়সী মানুষের বেকারত্বের হার ২০২২ সালের ৩.৬ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৩.১ শতাংশে-এ নেমে এসেছে। সরকার জানিয়েছে যে, প্রগতিশীল আয়কর ব্যবস্থা এবং খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও সামাজিক সুরক্ষায় ব্যয় বৃদ্ধির মতো প্রকল্পের মাধ্যমে আয় ও সম্পদের বৈষম্য হ্রাস ও কর্মসংস্থান বাড়ানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে।

    আরও পড়ুন: LPG-র দাম থেকে ইনকাম ট্যাক্স! ১ অগাস্ট থেকে এই ৬ টি ক্ষেত্রে হবে পরিবর্তন, ফের টান পড়বে পকেটে?

    ‘বিলিয়নেয়ার’-এর কোনও আইনি সংজ্ঞা নেই: জানিয়ে রাখি যে সরকার আরও স্পষ্ট করেছে যে, আয়কর আইনে ‘বিলিয়নেয়ার’ শব্দটির কোনও অফিসিয়াল বা আইনি সংজ্ঞা নেই। সুতরাং, সরকার তাঁদের তথ্য প্রকাশ করেছে, যাঁরা নিজেদের আয়কর রিটার্নে ১০০ কোটি টাকা বা তার বেশি মোট আয় ঘোষণা করেছেন।

    আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে T20 সিরিজের পর ১৯ দিনের দীর্ঘ বিরতি! এরপর কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

    এই পরিসংখ্যানগুলি কী বলছে: উল্লেখ্য যে, সর্বশেষ আয়কর রিটার্নের তথ্য থেকে দেখা যায় যে, ভারতে উচ্চ আয়ের গোষ্ঠী দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে, দেশের ক্রমবর্ধমান সম্পদের সঙ্গে অর্থনৈতিক বৈষম্যের ভারসাম্য কীভাবে রক্ষা করা যায়, সেই প্রশ্নটিও এতে উঠে আসে। আগামী বছরগুলিতে উন্নয়ন ও সমান সুযোগের মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

    Click here to Read More
    Previous Article
    ফোন আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো! বৈভব সূর্যবংশীকে পরামর্শ ভারতীয় দলের এই তারকার
    Next Article
    Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment