Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাতের যাতায়াত এবার আরও সহজ! ব্লু ও গ্রিন লাইনে শুরু লেট নাইট মেট্রো পরিষেবা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রেখে এবার কলকাতা মেট্রো (Kolkata Metro) নতুন সিদ্ধান্ত নিয়েছে। যেখানে পরীক্ষামুলকভাবে চালু হওয়ার নতুন সময়সূচির ফলে সাফল্য ভিত্তি করে ভবিষ্যতে পরিষেবার স্থায়ী করার বিষয়ে ভাবা হবে। যেখানে সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু লাইনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ছয়টা থেকে। পাশাপাশি শেষ মাত্র সাড়ে দশটার সময় ছাড়বে ফলে অফিস ফেরত ও রাতে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

    রাতের মেট্রো পরিষেবায় বড় আপডেট (Kolkata Metro)

    এবার মেট্রো যাত্রীদের জন্য রয়েছে সুখবর। ২৭ জুলাই থেকে পরীক্ষামূলক ভাবে ব্লু লাইন গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। শুধু ট্রেনের সংখ্যা নয় বাড়ানো হচ্ছে পরিষেবার সময়। জেনে নিন এর বিস্তারিত তথ্য। ২৭ জুলাই থেকে ব্লু ও গ্রিন লাইনে শেষ মেট্রো রাত ১০:৩০ মিনিটে। এই দুই লাইনেই প্রথম মেট্রোর সময় এগিয়ে এসেছে ভোর ৬টায়। পাশাপাশি গ্রিন লাইনে আগে শেষ মেট্রো ছিল রাত ১০:০৫, এখন তা বেড়ে ১০:৩০।

    Kolkata Metro major update on night-time train services

    আরও পড়ুন: সাধারণ চিকেন কষাই হবে বিয়েবাড়ির মতো সুস্বাদু! জেনে নিন ৫টি সিক্রেট উপকরণের নাম

    রবিবার উভয় লাইনেই প্রথম মেট্রো সকাল ৯টা নাগাদ, শেষ মেট্রো রাত ১০:৩০। ব্লু লাইনে সোম-শুক্র ২৭২টি, শনিবার ২৫৮টি, রবিবার ১৫৮টি পরিষেবা। গ্রিন লাইনে সোম-শুক্র ২৩৬টি, শনিবার ২১২টি, রবিবার ১১১টি পরিষেবা। এক নজরে নতুন সময়সূচি জানুন।

    কলকাতা মেট্রো ব্লু লাইনের নতুন সময়সূচি:
    সোমবার থেকে শনিবার

    আপ:

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: প্রথম মেট্রো ভোর ৬টা, শেষ মেট্রো রাত ১০:১৫

    শহিদ ক্ষুদিরাম থেকে দমদম: প্রথম মেট্রো ভোর ৬টা, শেষ মেট্রো রাত ১০:৩০

    মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: প্রথম মেট্রো ভোর ৬:১৫, শেষ মেট্রো রাত ১০:২৮

    মহানায়ক উত্তম কুমার থেকে দমদম: প্রথম মেট্রো ভোর ৬:১৫, শেষ মেট্রো রাত ১০:৪৩

    ডাউন:

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: প্রথম মেট্রো ভোর ৬টা, শেষ মেট্রো রাত ১০:০৩

    দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার: প্রথম মেট্রো ভোর ৬টা, শেষ মেট্রো রাত ১০:১৮

    দমদম থেকে শহিদ ক্ষুদিরাম: প্রথম মেট্রো ভোর ৬:১৫, শেষ মেট্রো রাত ১০:১৫

    দমদম থেকে মহানায়ক উত্তম কুমার: প্রথম মেট্রো ভোর ৬:১৫, শেষ মেট্রো রাত ১০:৩০

    রবিবার

    আপ:

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত ১০:১৫

    শহিদ ক্ষুদিরাম থেকে দমদম: প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত ১০:৩০

    মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত ১০:২৮

    মহানায়ক উত্তম কুমার থেকে দমদম: প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত ১০:৪৩

    ডাউন:

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত ১০:০৩

    দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার: প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত ১০:১৮

    দমদম থেকে শহিদ ক্ষুদিরাম: প্রথম মেট্রো সকাল ৯:০৫, শেষ মেট্রো রাত ১০:১৫

    দমদম থেকে মহানায়ক উত্তম কুমার: প্রথম মেট্রো সকাল ৯:০৫, শেষ মেট্রো রাত ১০:৩০

    কলকাতা মেট্রো গ্রিন লাইনের নতুন সময়সূচি
    সোমবার থেকে শনিবার

    আপ:

    হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫: প্রথম মেট্রো সকাল ৬টা, শেষ মেট্রো রাত ১০:৩০

    ডাউন:

    সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান: প্রথম মেট্রো সকাল ৬:০৯, শেষ মেট্রো রাত ১০:৩০

    সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান: প্রথম মেট্রো সকাল ৬:১৫, শেষ মেট্রো রাত ১০:৩৬

    রবিবার

    আপ:

    হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫: প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত ১০:৩০

    ডাউন:

    সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান: প্রথম মেট্রো সকাল ৯:০২, শেষ মেট্রো রাত ১০:৩০

    সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান: প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত ১০:৩৬ (Kolkata Metro)।

    Click here to Read More
    Previous Article
    বড় স্বস্তি! চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, কারা পাবেন আর কারা বাদ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment