Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার ভারতের ODI দলে একসাথে ওপেন করবেন রোহিত ও সূর্যবংশী! বড় সিদ্ধান্ত নেবে BCCI

    17 minutes ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) । ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে তিনি জাতীয় দলে অভিষেক ঘটিয়েছিলেন। কিন্তু নিজের পরিচিত ছন্দে ব্যাটিং শুরু করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe) নিজের পরিচিত ছন্দে ব্যাটিং করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) স্বস্তি দিয়েছেন বৈভব। কিংবদন্তী রোহিত শর্মার (Rohit Sharma) রেকর্ড ভেঙে তিনি কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবেও টি-টোয়েন্টি ফরম্যাটে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। হয়েছেন সিরিজের সর্বোচ্চ রান-সংগ্রাহক এবং সিরিজের সেরা ক্রিকেটার।

    এবার তাকে ওডিআই ফরম্যাটে সুযোগ দেওয়ার দাবি তুলছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। তাদেরই মধ্যে একজন হলেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ার। তিনি দাবি করছেন এটাই সঠিক সময়ে বৈভবকে ভারতের ওডিআই দলেও সুযোগ দেওয়ার। তার মতে, এই সিদ্ধান্ত ভারতীয় দলকে পরবর্তী ওডিআই বিশ্বকাপে ফেভারিট করে তুলবে।

    কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলের রোহিত শর্মা এবং অধিনায়ক শুভমান গিলের ওপেনিং জুটি যথেষ্ট সফল। সূর্যবংশী দলে এলে তিনি খেলবেন কোথায়? এই প্রশ্নের সম্ভাব্য সমাধানও উল্লেখ করেছেন ইঞ্জিনিয়ার। ৮৮ বছর বয়সী প্রাক্তন ভারতীয় তারকার মতে দলে সুযোগ পেলে ওপেনিংয়েই জায়গা দিতে হবে বৈভবকে।

    আরও পড়ুন: ও দলে থাকলে মন খুলে খেলতে পারে না ক্রিকেটাররা! এবার গম্ভীরকে নিয়ে তোপ দাগলেন সেওবাগ

    তিনি বলেছেন, “যদি রোহিত শর্মা দলে থাকেন, আর আমি মনে করি তার দলে থাকা উচিত তাহলে তার সঙ্গেই ওপেন করবেন বৈভব। গিল একজন অসাধারণ ক্রিকেটার। সহজে বল হাওয়ায় মারে না। বিরাট কোহলির পর ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ও মিডল অর্ডারকে সামলাতে পারবে। এটাই হবে ভারতের সেরা লাইন-আপ। বৈভব একজন জিনিয়াস, একজন আলাদা রকমের ক্রিকেটার। অতিরিক্ত কোচিং করাতে গিয়ে ওকে নষ্ট করে দেবেন না। ভুল থেকেই ও শিখবে, নিজের মতো করে নিজেকে গড়বে।”

    আরও পড়ুন: বিশ্বকাপ জিততে গেলে দলে লাগবে এই তারকাদের! রোহিত-কোহলিকে রেখেই গম্ভীরকে ভারতীয় দল বেছে দিলেন যুবরাজ

    আগামী বছরই দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপের একটা বড় অংশ। সেই টুর্নামেন্টে খেলার মতো মানসিক বিকাশ কি হয়েছে সূর্যবংশীর? ভারতীয় দলের অস্থায়ী কোচ ভিভিএস লক্ষ্মণ মনে করেন বৈভব আগের চেয়ে পরিণত। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্লো উইকেটে চোখ বুঝে আক্রমণ করার বদলে ধীরে সুস্থে নিজেকে সেট করে মারার বল বেছে নিয়ে বড় ইনিংস খেলেছেন তিনি। এই ঘটনাই তরুণ এই বালকের মানসিক স্থিরতার প্রমাণ দেয়।

     

    Click here to Read More
    Previous Article
    "মানুষের পাশে দাঁড়ান"— বিজয়ের পর কি রাজনীতিতে ধনুষ?
    Next Article
    আজ দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment