Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলার ১০০ নীট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা শুভেন্দু সরকারের

    32 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের (NEET Paper Leak) ঘটনায় বিগত বেশ কিছুদিন ধরেই উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। দীর্ঘদিন ধরে চলতে থাকা ছাত্র আন্দোলনের (Student Protest) চাপে ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এরইমধ্যে এবার পশ্চিমবঙ্গে নীট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধনা জানাতে অভিনব ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

    নীট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধনায় অভিনব ঘোষণা শুভেন্দু অধিকারীর

    ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেও বেশ চর্চায় ছাত্র আন্দোলন থেকে নীট পেপার লিক। এমন আবহেই রাজ্যের নীট উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্মান জানাতে মঙ্গলবার নবান্নে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যেখানে  রাজ্যে প্রথমবার ছাত্র-ছাত্রীদের সাফল্যের জন্য সংবর্ধনা  জানানো হবে।

    সূত্রের খবর, আগামীকাল নবান্নের সভা ঘরে বিকেল ৫ টায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই রাজ্যের প্রথম ১০০ জন সফল নীট পরীক্ষার্থীকে এই বিশেষ সংবর্ধনা জানানো হবে। রাজ্যের কৃতি ছাত্রছাত্রীদের অসামান্য শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    আরও পড়ুনঃ ‘পরিযায়ীরা ফিরতে শুরু করুন’, বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    এদিন রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের প্রথম ১০০ জন সফল নীট পরীক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা জানানো হবে। এছাড়াও এই একশো জনের প্রত্যেকের হাতে একটি করে ল্যাপটপ তুলে দেওয়া হবে। গোটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি তুঙ্গে স্বাস্থ্য দফতরে। এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ সচিব এবং সিনিয়ার ডেপুটি সেক্রেটারিকে। এমনকি নবান্নের আন্ডারে সেক্রেটারিকেও প্রশাসনিক দায়িত্বে দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং উচ্চশিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথেই উপস্থিত থাকবেন তাদের অভিভাবকরাও। এছাড়াও আমন্ত্রিত মোট ৪০০ জন অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষগণ। সবমিলিয়ে আগামীকালের এই অনুষ্ঠান ঘিরে রাজ্যের প্রসাশনিক মহলে এখন ব্যস্ততা রয়েছে তুঙ্গে।

    Click here to Read More
    Previous Article
    ‘পরিযায়ীরা ফিরতে শুরু করুন’, বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment