Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘অভিজাত’ এলাকাতেই ভিড় বেশি, যুবসাথীর ফর্ম তোলায় ভবানীপুরকে পেছনে ফেলল টালিগঞ্জ

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের (Yuva Sathi) আবেদন প্রক্রিয়া। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে চলছে আবেদনপত্র গ্রহণ করার প্রক্রিয়া। জানা গিয়েছে, যুবসাথী প্রকল্পের ক্যাম্পে আবেদনপত্র সংগ্রহের নিরিখে শহর কলকাতায় শীর্ষে উঠে এসেছে এন্টালি এবং টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। গত পাঁচ ছয় দিন ধরে চলছে ক্যাম্প। গড় হিসেব বলছে, এই দুই কেন্দ্রেই সবথেকে বেশি সংখ্যক আবেদনপত্র তোলা হয়েছে যুবসাথীর।

    যুবসাথীর (Yuva Sathi) জন্য সবথেকে বেশি আবেদন কোথায়?

    কলকাতা পুরসভার অধীনে আয়োজিত হয়েছে ক্যাম্পগুলি। সূত্রের খবর অনুযায়ী, গড় হিসেব মতো প্রতি শিবিরে সবথেকে বেশি আবেদন উঠেছে এন্টালিতে ১২৬২ জন এবং টালিগঞ্জে ১১১০ জন। তবে অন্যদিকে ভবানীপুর, রাসবিহারী, শ্যামপুকুর অঞ্চলে সবথেকে কম আবেদনপত্র তোলা হয়েছে।

    Which area took most yuva sathi application

    সবথেকে কম আবেদন কোথায়: সূত্রের খবর অনুযায়ী, ভবানীপুরে আবেদন পত্র নিয়েছেন মাত্র ১৬৩ জন। এছাড়া চৌরঙ্গীতে ২৪৯ জন, শ্যামপুকুরে ৩২২ এবং রাসবিহারীতে ৩৩২ জন আবেদনপত্র তুলেছেন। মোট আবেদনের ক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ ছয় দিনে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে মেটিয়াবুরুজে প্রায় ১৬ হাজার জন এবং বেলেঘাটায় প্রায় ১১ হাজারেরও বেশি।

    আরও পড়ুন : কয়েক মাসেই শেষ সিরিয়াল, ‘ভোলেবাবা’র হাত ধরে বদলাচ্ছে বাংলা টেলিপাড়া?

    পুরুষ আবেদনকারীই বেশি: শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য বলছে, শহরের প্রায় ৫-৬ টি কেন্দ্রে সবথেকে কম আবেদনপত্র (Yuva Sathi) তোলা হয়েছে। আবেদনকারীদের মধ্যে পুরুষদের সংখ্যাই বেশি বলে জানা যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেহালা পূর্বে প্রায় ৬৬.৩৯ শতাংশ পুরুষ আবেদনপত্র নিয়েছেন। বালিগঞ্জে আবার এই হার সবথেকে কম ৩৮.৩ শতাংশ। অন্যদিকে বালিগঞ্জে মহিলাদের আবেদন সবথেকে বেশি, ৬১.৬ শতাংশ আর কসবায় সবথেকে কম, ৩৩.৫৬ শতাংশ।

    আরও পড়ুন : এক অ্যাপেই সব মুশকিল আসান, কী কী সুবিধা মিলবে ‘রেল ওয়ান’-এ?

    ক্যাম্পভিত্তিক গড় হিসেব অনুযায়ী, তপসিয়া, ট্যাংরা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজের মতো এলাকায় প্রত্যাশার তুলনায় কম আবেদন জমা পড়েছে। অদ্ভূত ভাবে শহরের অন্যতম ‘অভিজাত’ এলাকা টালিগঞ্জে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার থেকে আরও তিনটি নতুন ক্যাম্পও যুক্ত হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    হোলি স্পেশাল ট্রেনের সময়সূচি প্রকাশ, ব্যান্ডেল থেকে আসানসোল পর্যন্ত মিলবে বাড়তি সুবিধা
    Next Article
    ‘ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে দাঁড়াচ্ছি না’: গৌতম দেব, 'ভয় পেয়েছেন' পাল্টা বিধায়ক শিখা চ্যাটার্জি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment