Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হোলি স্পেশাল ট্রেনের সময়সূচি প্রকাশ, ব্যান্ডেল থেকে আসানসোল পর্যন্ত মিলবে বাড়তি সুবিধা

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষই বাড়িতে ফেরেন। আর তাই এবার যাত্রীদের কথা মাথায় রেখে প্রতিবছরের মতন রেলের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। জেনে নিন চলতি বছর দোল উৎসব উপলক্ষে যারা ঘুরতে যাচ্ছেন অথবা বাড়িতে আসছেন তাদের জন্য হাওড়া ও নয়া দিল্লি এবং কলকাতা ও যোগ নগরী হৃষীকেশ এর মধ্যে দুটি স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত (Indian Railways)।

    যাত্রী স্বস্তিতে রেলের বড় সিদ্ধান্ত, হোলির আগে যুক্ত হল একাধিক স্টপেজ (Indian Railways)

    এই পরিষেবার ফলে যাত্রীরা নিশ্চিন্ত গন্তব্য স্থলে যেতে পারবেন। পাশাপাশি পরিবারের সঙ্গে উৎসবের দিনগুলো উদযাপন করতে পারবেন। এই কারণেই এই ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।

    Indian Railways takes big decision for passenger comfort multiple stoppages added before holi

    আরও পড়ুন: অতিরিক্ত জল, বেশি সিটি না ভুল মশলা? ডাল রান্নার সময় কোন ভুলে নষ্ট হচ্ছে সম্পূর্ণ পুষ্টিমান

    জানা যায়, ০৪০৫২ নয়াদিল্লি – হাওড়া হোলি স্পেশাল নয়াদিল্লি থেকে ১৮:১৫ টায় ছেড়ে যাবে। ২৫.০২.২০২৬ থেকে ০৩.০৩.২০২৬ পর্যন্ত প্রতিদিন (০৭টি ট্রিপ) হাওড়া পৌঁছবে পরের দিন রাত ৯:৪০ মিনিটে এবং ০৪০৫১ হাওড়া – নয়াদিল্লি হোলি স্পেশাল হাওড়া থেকে ২৭.০২.২০২৬ থেকে ০৫.০৩.২০২৬ পর্যন্ত প্রতিদিন ০১:৪০ মিনিটে ছেড়ে পরের দিন রাত ৮:২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছবে।

    পাশাপাশি ০৪৩১২ যোগ নগরী হৃষীকেশে – কলকাতা হোলি স্পেশাল যোগ নগরী হৃষীকেশে ছেড়ে রাত ৯:২০ মিনিটে যাবে। ২৬.০২.২০২৬ এবং ০২.০৩.২০২৬ তারিখে (০২টি ট্রিপ) কলকাতায় পৌঁছবে।

    যেটি তৃতীয় দিনে ০৮:০০ টায় এবং ০৪৩১১ কলকাতা – যোগ নগরী হৃষীকেশ হোলি স্পেশাল কলকাতা থেকে ২৮.০২.২০২৬ এবং ০৪.০৩.২০২৬ তারিখে (০২টি ট্রিপ) কলকাতা ছেড়ে যাবে এবং পরের দিন ২২:২৫ টায় যোগ নগরী হৃষীকেশে পৌঁছবে।

    ০৪০৫১ হাওড়া – নতুন দিল্লি হোলি স্পেশাল এবং ০৪৩১১ কলকাতা – যোগ নগরী হৃষীকেশ হোলি স্পেশালের বুকিং ২১.০২.২০২৬ থেকে পিআরএস কাউন্টার এবং ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    একদিকে AI সম্মেলনে ভারত যখন বিশ্বকে দিশা দেখাচ্ছে সেখানে কংগ্রেসের অর্ধনগ্ন বিক্ষোভে তীব্র বিতর্ক
    Next Article
    ‘অভিজাত’ এলাকাতেই ভিড় বেশি, যুবসাথীর ফর্ম তোলায় ভবানীপুরকে পেছনে ফেলল টালিগঞ্জ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment