Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বড় কথা প্রধানমন্ত্রীর, আনন্দে আত্মহারা সকলে

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতোই জুন থেকে শুরু হয়েছে বিজেপি সরকারের জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই বহু উপভোক্তা এই সরকারি প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে পেতে শুরু করেছেন। বাকিরা রয়েছে অপেক্ষায়। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রীর মুখেও।

    প্রধানমন্ত্রীর মুখেও অন্নপূর্ণা যোজনা | Annapurna Yojana

    শনিবার পশ্চিমবঙ্গ দিবসের বাংলায় উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির তারকেশ্বরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন একইসাথে। সভাস্থলে দাঁড়িয়ে বাংলায় পরিবর্তন নিয়ে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর মুখে বিজেপির প্রতিশ্রুতি পূরণ ও সরকারি প্রকল্পের কথা বারংবার উঠে আসে।

    প্রধানমন্ত্রী বলেন, ‘অন্নপূর্ণা যোজনা’ আমরা দিতে শুরু করেছি মা-বোনেদের। তাঁরা ৩০০০ টাকা করে পাচ্ছেন। প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই কাজও বিজেপি করে চলছে। জলকল্যাণ শিবিরের মাধ্যমে সকল সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে বাংলার মানুষেরা।’ প্রধানমন্ত্রীর মুখে অন্নপূর্ণা যোজনার কথা শুনে খুশি মহিলারা।

    এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনার ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯ আবেদন জমা পড়েছে। মোট আবেদনের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, জুন মাসের ৩ তারিখ অবধি পাওয়া তথ্য বলছে, ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন।

    annapurna yojana(6)

    আরও পড়ুন: এবার দেশের মাটিতেই সোনার ভাণ্ডার! অন্ধ্রপ্রদেশে মিলল ৫০ টন সোনার খনি, বদলাতে পারে ভারতের অর্থনীতির ছবি

    মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যেই তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তোলা হয়েছে। তাঁরা জুন মাসের টাকা ১ জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।’

    Click here to Read More
    Previous Article
    মেইন রোডে টোটোর দাপাদাপি বন্ধ! কড়া ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের
    Next Article
    ৪৪০ কোটি টাকায় তালা! ‘শেষ সম্বল’ বাঁচাতে এবার বড় পদক্ষেপের পথে তৃণমূল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment