Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অভিষেকের বিমান সফরে কোটি কোটি খরচ! ৪ বছরে কত উড়িয়েছে তৃণমূল?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আর্থিক লেনদেন সংক্রান্ত নথি প্রকাশ্যে আসতেই দলের ব্যয়নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে চর্চায় রয়েছে অভিষেকের (Abhishek Banerjee) বিমান যাত্রা। ‌ এর মাঝেই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এল। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া অডিট রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় করেছে শাসকদল।

    দলের টাকায় বিপুল বিমান ব্যয় অভিষেকের (Abhishek Banerjee)

    এই বিপুল অঙ্কের খরচকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। দলের অভ্যন্তরে একাংশের অভিযোগ, এই ব্যয়ের সিংহভাগই হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সফরের জন্য। অন্যদিকে, তৃণমূলের বহু কর্মী-সমর্থক যখন নিজেদের আইনি লড়াই চালাতে ব্যক্তিগত অর্থ ব্যয় করছেন, তখন নেতৃত্বের যাতায়াতে কোটি কোটি টাকা খরচ হওয়া নিয়ে অসন্তোষও বাড়ছে।

    অডিট রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে বিমান ভাড়ার খাতে দলের ব্যয় ৩৫ কোটিরও বেশি ছিল। ২০২৩ সালে সেই অঙ্ক নেমে আসে প্রায় ১৩ কোটিতে। তবে লোকসভা ভোটের বছর ২০২৪-এ এই খরচ আবার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ওই বছর বিমান ও হেলিকপ্টার বাবদ মোট ব্যয় হয় ৪৬ কোটিরও বেশি টাকা।

    সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৪ সালে তৃণমূলের মোট নির্বাচনী ব্যয় ছিল প্রায় ৮২ কোটি টাকা। অর্থাৎ নির্বাচনী খাতে খরচ হওয়া অর্থের বড় অংশই গিয়েছে বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য। শুধু তাই নয়, কোনও বড় নির্বাচন না থাকা সত্ত্বেও ২০২৫ সালে এই খাতে দলের ব্যয় ৩৭ কোটির গণ্ডি অতিক্রম করেছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি আঞ্চলিক দলের ক্ষেত্রে এই পরিমাণ বিমান ব্যয় অত্যন্ত নজরকাড়া। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপির মোট নির্বাচনী ব্যয় ছিল প্রায় ১৭৪ কোটি টাকা। সেই প্রেক্ষাপটে শুধুমাত্র বিমান ও হেলিকপ্টার ভাড়ার জন্য তৃণমূলের ব্যয়ের পরিমাণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    উল্লেখ্য, বিতর্ক আরও তীব্র হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক চার্টার্ড বিমান যাত্রাকে কেন্দ্র করে। নির্বাচনের পর দলের রাজনৈতিক পরিস্থিতি যখন চাপে, ঠিক সেই সময় তাঁর দিল্লি সফর নিয়ে দলের মধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। শুধু বিরোধীরাই নয়, তৃণমূলের একাংশের নেতারাও প্রকাশ্যে সমালোচনা করেছেন।

    Crores spent on Abhishek Banerjee's plane trip! How much has Trinamool spent in 4 years?

    আরও পড়ুন : রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর! শুরু প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, জানুন আবেদন পদ্ধতি

    এদিকে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সূত্রের খবর, ওই তিনটি অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা জমা রয়েছে। এমন পরিস্থিতিতে দলের অর্থভাণ্ডার থাকা সত্ত্বেও খরচের অগ্রাধিকার কী হওয়া উচিত, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

    Click here to Read More
    Previous Article
    যোগ দিবসের প্রাক্কালে কলকাতার আকাশে অভিনব 'ড্রোন শো', কী প্রতিক্রিয়া দর্শকদের!
    Next Article
    মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment