Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের নতুন আপডেট! আবেদন করে থাকলে অবশ্যই জানুন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির তালিকায় উপরের দিকে থাকবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) নাম। বর্তমানে একদিকে এই প্রকল্পে (Government Scheme) আবেদনের কাজ চলছে, অন্যদিকে ভেরিফিকেশনের পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার। তবে এমনও অনেকে আছেন, যারা আবেদন করলেও এখনও টাকা পাননি। তাঁরা চাইলে খুব সহজেই আবেদন কোন পর্যায়ে রয়েছে জেনে নিতে পারেন।

    অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা কীভাবে জানবেন? | (Annapurna Yojana)

    বাড়ি বসে খুব সহজেই অন্নপূর্ণা যোজনার আবেদনকারীরা নিজেদের আবেদনের স্টেটাস চেক করতে পারেন। এর জন্য তাঁদের রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে স্পেশ্যালাইজড ট্র্যাকিং বাটন রয়েছে। সেখানে ক্লিক করলে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড খুলে যাবে।

    আরও পড়ুনঃ কেউ পাবেন মাসে ৩ হাজার, কেউ ২ হাজার! ভরসা প্রকল্পের আবেদন থেকে যোগ্যতা সব জানুন

    এরপর সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের রেফারেন্স নম্বর, আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল ফোন নম্বর দেওয়ার জায়গা রয়েছে। সেই তথ্য দিয়ে ক্যাপচা কোড দিলে চেক স্টেটাস বিকল্প আসবে। সেখানে ক্লিক করলে আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানা যাবে।

    এখন প্রশ্ন হল, কোন মেসেজের কী মানে। কোনও আবেদনকারীর আবেদন যদি ‘অ্যাপ্রুভড’ অথবা ‘ভেরিফায়েড’ দেখায় তাহলে স্থানীয় কর্তৃপক্ষ আবেদনকারীর জমা দেওয়া নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ করে দিয়েছে। ‘পেমেন্ট প্রসেসড’ দেখালে ডিবিটি-র মাধ্যমে আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে।

    Annapurna Yojana

    এছাড়া যদি দেখায় ‘পেন্ডিং ভেরিফিকেশন’ এর মানে হল এখনও সেই আবেদনকারীর আবেদন যাচাই হয়নি। এখনও প্রশাসনিক স্তরে আবেদনপত্র রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় এসডিও বা বিডিও-র কাছে গিয়ে খোঁজ নেওয়া যেতে পারে। কিন্তু যদি ‘রিজেক্টেড’ দেখায় এর মানে হল আবেদন বাতিল হয়ে গিয়েছে। অর্থাৎ সেই আবেদনকারী অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাবেন না।

    এদিকে আগের তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় অন্নপূর্ণা যোজনা এসেছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। আগামী ১ জুলাই ফের আরও একটি কিস্তি পাঠানো হবে বলে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    "সমস্ত নির্মাণের কাজ বন্ধ রাখলাম" : Suvendu Adhikari
    Next Article
    শহিদ দিবস ঘিরে নতুন সমীকরণ, মমতার পছন্দ ধর্মতলা, ঋতব্রতদের পরিকল্পনা কী?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment