Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিয়োগ দুর্নীতি তদন্তের অডিওতে বারবার ‘অভিষেক’ নাম! ১৫ মিনিটের কথোপকথনেই লুকিয়ে সব রহস্য?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে চলা তদন্তে আবারও রাজনৈতিক ময়দানে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। সোমবার তাঁকে কলকাতার সিজিও কমপ্লেক্সে তলব করে
    ইডি। কয়েক ঘণ্টা ধরে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা বিভিন্ন নথি, আর্থিক লেনদেন এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে তাঁর কাছে একাধিক বিষয়ে ব্যাখ্যা চান।

    ইডির প্রশ্নবাণে অভিষেক (Abhishek Banerjee)

    তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতির আর্থিক দিক খতিয়ে দেখতে গিয়ে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার প্রসঙ্গ বারবার সামনে এসেছে। সেই কারণেই সংস্থাটির কার্যকলাপ এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে ইডি। সোমবারের জিজ্ঞাসাবাদের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল একটি ১৫ মিনিটের অডিও রেকর্ডিং। তদন্তকারী সংস্থার চার্জশিটেও যার উল্লেখ রয়েছে।

    সূত্রের খবর, ওই রেকর্ডিংটি তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্র এই অডিও ক্লিপটি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে।অডিওটিতে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন ধরা পড়েছে বলে দাবি ইডির। আলোচনার মধ্যে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের প্রসঙ্গ উঠে এসেছে বলেও জানা যাচ্ছে। সেই তথ্য কতটা সত্য এবং তার সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত প্রশ্ন করা হয়েছে।

    জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা মূলত দুটি বিষয়ে স্পষ্ট উত্তর জানতে চান। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিও কতদিন ছিলেন, কবে থেকে? ও অডিও ক্লিপে এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, সেই অভিষেক কি তিনি? তদন্ত সূত্রে জানা যাচ্ছে, প্রায় এক ডজনেরও বেশি পৃষ্ঠাজুড়ে প্রশ্ন প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ওই অডিও রেকর্ডিংয়ের বিষয়বস্তু। শুধু কথোপকথন নয়, অডিওতে শোনা কণ্ঠস্বরের সত্যতাও যাচাই করা হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে বিশেষ পরীক্ষার জন্য রাজ্যের বাইরের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল বলে খবর। ফলে রেকর্ডিংটি আদৌ নির্ভরযোগ্য কি না, তা নিশ্চিত হওয়ার পরই তদন্তকারীরা পরবর্তী পদক্ষেপ নিতে চাইছেন।

    পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও ভিডিও রেকর্ড করা হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তে উঠে এসেছে ২০১৭ সালের একটি বৈঠকের প্রসঙ্গ। ইডির দাবি, বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে আদায় হওয়া বিপুল অঙ্কের অর্থ কীভাবে ভাগ হবে, তা নিয়ে বিবাদ হয়। সেই আলোচনা ও বিবাদের সময় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।

    'Abhishek Banerjee' name repeatedly appears in audio of recruitment corruption investigation

    আরও পড়ুন :শুরু হতে না হতেই ফর্ম শেষ, জনকল্যাণ শিবিরে এই ‘দুই’ প্রকল্পেরই চাহিদা তুঙ্গে

    পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও উঠে এসেছে বলে সূত্রের খবর। এই মুহূর্তে তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন, অডিও রেকর্ডিং এবং সংশ্লিষ্ট সাক্ষ্যপ্রমাণ থেকে নতুন কী তথ্য সামনে আসে। সেই উত্তরই আগামী দিনে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে।

    Click here to Read More
    Previous Article
    'ওদের এখন খাটেই শোবার সময়,TMC কাউন্সিলর অনন্যার ওয়ার্ড অফিসে কন্ডোম পাওয়া নিয়ে বিস্ফোরক Sajal Ghosh
    Next Article
    শুরু হতে না হতেই ফর্ম শেষ, জনকল্যাণ শিবিরে এই ‘দুই’ প্রকল্পেরই চাহিদা তুঙ্গে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment