Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিরাপত্তায় বড়সড় প্রশ্ন, খাস কলকাতায় যুবককে লক্ষ্য করে গুলি, ৬ রাউন্ড ফায়ার, তারপর?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের খাস কলকাতায় (Kolkata) শুট আউট। জানা যায় ব্যক্তিগত বিবাদের জেরে গভীর রাতে কলকাতার বেনিয়াপুকুর তিলজলায় চলল গুলি। জানা যায় যুবককে লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালানো হয়। আহত যুবককে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম ট্রমাকেয়ারে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি সেখানেই চলছে তার চিকিৎসা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

    ফের খাস কলকাতায় যুবকের উপর পরপর গুলি, চাঞ্চল্য এলাকায় (Kolkata)

    সূত্রের খবর, গুলিবিদ্ধ যুবকের নাম মোহাম্মদ নিজাম। জানা যায় সোমবার সন্ধ্যায় কোন কারণে আহত যুবকের সঙ্গে বচসা বাঁধে মহাম্মদ সলমানের। সেখান থেকে এই ঘটনা এক পর্যায় চরমে ওঠে (Kolkata)। এই সমস্যা মেটাতে ময়দানে নামের স্থানীয় বাসিন্দারা। যদিও সাময়িকভাবে সমস্যা মিটে যায়। তবে গভীর রাতে নিজামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সলমান।

    Kolkata again youth shot repeatedly

    আরও পড়ুন: সুখবর গৃহস্থের! দেশজুড়ে কমছে রান্নার তেলের দাম, জানুন কবে থেকে কার্যকর

    তারপরেই সেখানে তাকে লক্ষ্য করে পরপর পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহত নিয়াজ। স্থানীয়দের নজরে এই ঘটনাটি পড়লে স্থানীয় রায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে।

    স্থানীয় সূত্রে জানা গিয়ে, অভিযোগটা সলমান অপরাধ-জগতের সঙ্গে যুক্ত। অভিযোগ সলমান চুড়ি, ডাকাতি এমন তোলাবাজির মতন কাজ করে থাকেন। তবে গতকাল নিয়াজের সঙ্গে ঠিক কি কারণে বচসা লেগেছিল সে বিষয়ে এখনো সঠিকভাবে জানা যায়নি। কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই ঘটনা তদন্ত চলছে। পাশাপাশি অভিযুক্তের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata)।

    Click here to Read More
    Previous Article
    জাতিভিত্তিক সংরক্ষণ নয়, মেধাই অগ্রগণ্য, SSC একাদশ-দ্বাদশ নিয়োগ কাউন্সেলিংয়ে নয়া নিয়ম
    Next Article
    নতুন মোড়? বকেয়া DA মামলায় বড় পদক্ষেপ কনফেডারেশনের! সুপ্রিম কোর্টের পথে সরকারি কর্মীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment