Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জাতিভিত্তিক সংরক্ষণ নয়, মেধাই অগ্রগণ্য, SSC একাদশ-দ্বাদশ নিয়োগ কাউন্সেলিংয়ে নয়া নিয়ম

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : স্কুল শিক্ষা কমিশনের (SSC) একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে চালু নতুন নিয়ম। মঙ্গলবার থেকেই সুপারিশপত্র হাতে পেতে শুরু করবেন প্রার্থীরা। উল্লেখ্য, এ বছর প্রথম মিশ্র মেধাতালিকা থেকে ওপেন কাউন্সেলিং হতে চলেছে।

    বদলাচ্ছে এসএসসির (SSC) কাউন্সেলিংয়ের নিয়ম

    সূত্রের খবর বলছে, জাতিভিত্তিক সংরক্ষণ নয়। বরং মেধার ভিত্তিতে এগিয়ে থাকা প্রার্থীরাই পাবে স্কুল বেছে নেওয়ার অগ্রাধিকার। এসএসসির মতে, এতে নিয়োগের ক্ষেত্রে যেমন স্বচ্ছতা বজায় থাকবে, তেমনই মেধার ভিত্তিতে সব প্রার্থীরা স্কুল বাছাইয়ের ক্ষেত্রে সমান সুযোগ পাবেন। মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত তালিকা মেনেই শুরু হবে কাউন্সেলিং। এর ফলে স্কুলগুলির একাদশ দ্বাদশ এবং নবম দশমের বিষয়ভিত্তিক পোস্টগুলি আগে থেকে সংরক্ষিত থাকছে না। এর ফলে থাকছে ওপেন কাউন্সেলিংয়ের সুযোগ।

    New rule in ssc counseling

    মেধা ভিত্তিতে সুযোগ বেশি: নিয়মানুযায়ী, কোনো একটি নির্দিষ্ট বিভাগে সর্বোচ্চ ব়্যাঙ্কধারী প্রার্থী একই বিভাগের সর্বনিম্ন ব়্যাঙ্কধারী প্রার্থীর থেকে স্কুল বাছাইয়ে অনেক বেশি বিকল্প পাবেন। আরও জানা গিয়েছে, এবার থেকে এসএসসির (SSC) রাজ্য স্তরের নিয়োগের ক্ষেত্রে সিএমএল ভিত্তিতে কাউন্সেলিং হবে।

     আরও পড়ুন :  মাদক-অ্যালকোহল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা, অনুপ্রবেশ নিয়েও নয়া নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

    কী মত কমিশনের: এই পদ্ধতিতে সাধারণ বিভাগের পুরুষ প্রার্থীরা শুধুমাত্র বয়েজ এবং কোএড স্কুলগুলি বাছাই করতে পারবেন। অন্যদিকে মহিলা প্রার্থীরা বাছতে পারবেন শুধুমাত্র গার্লস এবং কোএড স্কুলগুলি। এসএসসি সূত্রে খবর, আগে কাউন্সেলিংয়ে অনেক সময় সংরক্ষিত আসনগুলি পূরণ হত না। কিন্তু নতুন পদ্ধতিতে কাউন্সেলিং হওয়ায় সেই সমস্যা আর হবে না বলেই মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : সোনার সংসারে জয়জয়কার ‘পরিণীতা’র, কোন ক্যাটাগরিতে কে পেল জয়?

    যেমনটা জানা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ের জন্য ৫০০ শূন্যপদের তথ্য আপাতত পাঠানো হয়েছে। আগামী ৩১ অগাস্টের মধ্যেই কাউন্সেলিং শেষ করতে হবে এসএসসিকে। কমিশন যোগ্য প্রার্থীদের সুপারিশপত্র দিলে মধ্যশিক্ষা পর্ষদ দেবে নিয়োগপত্র।

    Click here to Read More
    Previous Article
    শূন্যের চেয়েও কম নিট পিজির কাট অফ! বিরোধিতা চিকিৎসক মহলের, কী বলল সুপ্রিম কোর্ট
    Next Article
    নিরাপত্তায় বড়সড় প্রশ্ন, খাস কলকাতায় যুবককে লক্ষ্য করে গুলি, ৬ রাউন্ড ফায়ার, তারপর?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment