Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘মুখ্যমন্ত্রী হওয়ার পরও…’, শুভেন্দুকে নিয়ে অকপট সুদীপ বন্দ্যোপাধ্যায়

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ একসময় একই রাজনৈতিক দলে ছিলেন তাঁরা। এখন রাজনৈতিক অবস্থান আলাদা হলেও ব্যক্তিগত সম্পর্ক যে এখনও অটুট, তা স্পষ্ট করে দিলেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি প্রকাশ্যে প্রশংসা করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তাঁর সাম্প্রতিক বৈঠক নিয়ে মন্তব্য করেছেন।

    শুভেন্দু অধিকারীকে নিয়ে কী বললেন সুদীপ (Sudip Bandyopadhyay)?

    রবিবার একটি সাক্ষাৎকারে সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। হকার উচ্ছেদ-সহ কয়েকটি বিষয় নিয়ে তাঁর সঙ্গে আবারও আলোচনা করবেন বলেও জানান তিনি। তবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় গরিব মানুষের বিকল্প ব্যবস্থার বিষয়টি মাথায় রাখার পরামর্শও দিয়েছেন।

    সুদীপের (Sudip Bandyopadhyay) কথায়, শুভেন্দু অত্যন্ত সহযোগিতামূলক মনোভাব নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি নিজে থেকে ফোন করে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এই বিষয়টি তাঁর ভালো লাগে বলেও জানান সুদীপ।

    পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, একসময় লোকসভায় একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেই সময় তাঁদের দু’জনের সচিবও একজনই ছিলেন। অধিকারী পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে তৃণমূলে নিয়ে আসার প্রসঙ্গও উল্লেখ করেন। পাশাপাশি শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী সংসদে থাকাকালীন নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন বলেও স্মরণ করেন সুদীপ (Sudip Bandyopadhyay)। সুদীপের মতে, শুভেন্দুকে ইতিবাচক কোনও পরামর্শ দিলে তিনি তা গুরুত্ব দিয়ে শুনবেন। তাই ভবিষ্যতেও বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান তিনি।

    অমিত শাহর সঙ্গে দীর্ঘ বৈঠক

    এদিকে সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। তাঁদের মধ্যে প্রায় ৭০ মিনিট বৈঠক হয়। যদিও বৈঠকের বিস্তারিত বিষয় প্রকাশ করতে চাননি তিনি।

    TMC MP Sudip Bandyopadhyay reveals why he joined rebel TMC MP group

    আরও পড়ুনঃ ‘ঢপের কীর্তন বন্ধ হোক!’, দিদি-খোকাবাবুর চুরি থেকে নব-তৃণমূল নিয়ে বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী

    তবে সুদীপ (Sudip Bandyopadhyay) জানান, তৃণমূল নেতা সৌগত রায়ের উপর পচা ডিম ছোড়ার ঘটনাটি তিনি অমিত শাহর সামনে তুলে ধরেছেন। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান। তাঁর কথায়, দীর্ঘ সময় ধরে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেই অভিজ্ঞতা তাঁর কাছে ইতিবাচক বলে মনে হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    আজ থেকে জন কল্যাণ শিবির শুরু! ৩ দিনে কোথায় কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
    Next Article
    লোকাল ট্রেনের ভিড় কমাতে রেলের উদ্যোগ, শিয়ালদহের দুই শাখায় বাড়ছে ট্রেন সংখ্যা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment