Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মোদী বাংলায় আসতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা, অপেক্ষার অবসান ঘটিয়ে এল বড় ঘোষণা

    21 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল শেষ হচ্ছে জনকল্যাণ শিবির। তারপরেও বড় সুখবর অপেক্ষা করে রয়েছে রাজ্যবাসীর জন্য। প্রধানমন্ত্রী রাজ্যে আসার পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ২০০০ টাকা। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ঢুকতে চলেছে পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) পরবর্তী কিস্তির টাকা। ২৩ তম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা। কবে ঢুকবে টাকা তা এবার জানিয়ে দেওয়া হল।

    পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) টাকা দেবেন প্রধানমন্ত্রী

    কেন্দ্রীয় সরকারের একটি বহুল জনপ্রিয় প্রকল্প হল পিএম কিষাণ যোজনা। এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে তা নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে যোজনার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে ২৩ তম কিস্তি দেওয়ার ঘোষণা। আগামী ২০ জুন ২৩ তম কিস্তি প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।

    Narendra modi will give 2000 rs of pm kisan yojana

    কবে ঢুকবে পরবর্তী কিস্তি: উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২০ জুন পশ্চিমবঙ্গে আসছেন মোদী। জানা যাচ্ছে, তারকেশ্বর থেকে কিষাণ যোজনার টাকা ছাড়বেন তিনি। এর আগে গত ১৩ মার্চ এই প্রকল্পের ২২ তম কিস্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    আরও পড়ুন : রাতারাতি নায়ক বদল, চার মাসেই গল্প পালটে যাবে সিরিয়ালের?

    কত টাকা দেওয়া হয়: চার মাস অন্তর প্রকাশিত হয় পিএম কিষাণের এক একটি কিস্তি। গত মার্চ মাসে প্রকাশিত হয়েছিল ২২ তম কিস্তির টাকা। এই প্রকল্পের আওতায় বার্ষিক ৬০০০ টাকা প্রদান করা হয় ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের। তিনটি সমান কিস্তিতে অর্থাৎ ২০০০ টাকা করে কৃষকদের (PM Kisan Yojana) দেওয়া হয়ে থাকে। সরাসরি ডিবিটি এর মাধ্যমে এই টাকা স্থানান্তরিত করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

    আরও পড়ুন : জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের ফর্ম তুলবেন? এই ‘শর্ত’ পূরণ না করলে হবে না আবেদন

    জানিয়ে রাখি, কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করার জন্য pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আধার কার্ড, জমি বিষয়ক নথিপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ প্রয়োজন হবে এই নথিভুক্তির জন্য।

    Click here to Read More
    Previous Article
    এবছর দক্ষিণবঙ্গে বর্ষা নয়? বিরাট ‘খারাপ খবর’ দিল আলিপুর আবহাওয়া দফতর
    Next Article
    করতেন কল সেন্টারে চাকরি! দীর্ঘ ৮ বছরের লড়াইয়ে UPSC-তে বাজিমাত, উদ্বুদ্ধ করবে IPS সূরজের কাহিনি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment