Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মোদীর হাত ধরেই ‘জাতে ওঠা’, যোগ দিবসে প্রধানমন্ত্রীর মেনুতে আবার সেই ‘ঝালমুড়ি’!

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : আসন্ন যোগ দিবস উপলক্ষে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ২১ জুন রেড রোডে বিপুল জনসমাবেশ রয়েছে প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষে সেজে উঠছে রাজ্য। একদিকে যেমন স্বচ্ছতার অভিযান চলছে সর্বত্র, অন্যদিকে চর্চায় উঠে এসেছে যোগ দিবসে ‘আয়ুষ আহার’ এর মেনুও। শোনা যাচ্ছে, এদিন মোদীর খাবারের মেনুতে আবারও জায়গা করে নিতে পারে ঝালমুড়ি।

    যোগ দিবসে প্রধানমন্ত্রীর (Narendra Modi) সঙ্গে চর্চায় ঝালমুড়ি

    বাঙালির বহু পরিচিত ঝালমুড়ি। তবে এই ‘আড্ডার স্ন্যাক্স’ ভোটের আগে আলাদা করে জনপ্রিয়তা পেয়েছে প্রধানমন্ত্রীর দৌলতে। ঝাড়গ্রামে গিয়ে ঝালমুড়ির ঠোঙা হাতে তুলে নিয়েছিলেন মোদী। আর তারপরেই গোটা দেশের নজরে এসেছে এই হালকা মুখরোচক খাবার। এতদিন এই খাবার তথাকথিত ‘স্বাস্থ্যকর’ তালিকায় ছিল না। তবে প্রধানমন্ত্রীর হাত ধরে ঝালমুড়ি ‘জাতে উঠেছে’ বলাই চলে। আর সেই কারণেই যোগ দিবসে আয়ুষ আহারের মেনুতে সগৌরবে জায়গা করে নিয়েছে ঝালমুড়ি।

    Narendra modi reportedly to have jhalmuri again

    ঝালমুড়ি পৌঁছেছে দিল্লিতে: এবার আন্তর্জাতিক যোগ দিবসে বিশেষ গুরুত্ব থাকছে পশ্চিমবঙ্গের উপর। সেখানে খাবারের তালিকায় বাঙালির ঝালমুড়ি না হলে চলে? প্রধানমন্ত্রীর (Narendra Modi) হাতে ঝালমুড়ির ঠোঙা দেখার পর এবাং বিজেপির বাংলা জয়ের পর দিল্লির কেন্দ্রীয় মন্ত্রীরাও মহানন্দে মজেছেন ঝালমুড়িতে। কী কী থাকছে আয়ুষ আহারের মেনুতে?

    আরও পড়ুন : জনকল্যাণ শিবিরে যেতে পারেননি, তাহলে কোথায় করবেন আয়ুষ্মান ভারতের আবেদন? রইল হদিস

    কেন এমন মেনু: জানা যাচ্ছে, ঝালমুড়ির পাশাপাশি রাখা হয়েছে জোয়ার বাজরার বিস্কুট, কলা ও গুড় বাদামের চিক্কি, ডাবের জলের মতো খাবার ও পানীয় যা পুষ্টিও দেবে ভরপুর। আয়ুষ মন্ত্রকের মতে, কম পরিমাণ মুড়িতে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণও কম। কলা থেকে মিলবে পটাশিয়াম, গুড় বাদামের চিক্কি প্রয়োজনীয় প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের জোগান দেবে। ডাবের জল দেবে প্রয়োজনীয় হাইড্রেশন।

    আরও পড়ুন : মাঠে নেমেই ছক্কার ‘অন্নপূর্ণা’র, নম্বর বাড়ল উজি-নিশার, প্রথম পাঁচে বিরাট চমক!

    সূত্রের খবর, যদি সব ঠিকঠাক থাকে তাহলে প্রধানমন্ত্রীকেও দেওয়া হতে পারে ‘আয়ুষ আহার’। তেমনটা হলে আবারও ঝালমুড়ি উঠবে মোদীর হাতে। আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে বাঙালির এই চেনা খাবার উঠে আসছে বিশ্ব মঞ্চেও।

    Click here to Read More
    Previous Article
    মমতার বোনের বাড়িতে CID, কী জানতে চাইলেন তদন্তকারী আধিকারিকরা অভিষেকের বোন অদিতির কাছে?
    Next Article
    জনকল্যাণ শিবিরে আবেদন করলেই মিলবে টাকা? অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment