Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জনকল্যাণ শিবিরে আবেদন করলেই মিলবে টাকা? অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: সোমবার থেকে চালু হয়েছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)। এই শিবির কেন্দ্রে রাজ্য সরকার বহু প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্যের মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েতে হচ্ছে এই শিবির। তবে বহু মানুষের মনে প্রশ্ন হল এই শিবের কত দিন পর্যন্ত চলবে। পাশাপাশি এই শিবির কতক্ষণ পর্যন্ত খোলা থাকছে। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত তথ্য (Janakalyan Shibir)।

    জনকল্যাণ শিবিরে আবেদন করলেই মিলবে টাকা? জেনে নিন আসল তথ্য (Janakalyan Shibir)

    নাগরিকদের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়ার কারণে এই শিবিরের আয়োজন করেছে রাজ্যের নতুন সরকার। এখানে থেকে অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য সকল প্রকল্পের আবেদনের সুবিধা মিলছে। তাই মাত্র একদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)। এখানে আবেদনকারীরা সরাসরি লাইনে দাঁড়িয়ে নাম সংযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন। কীভাবে করবেন জানুন।

    Janakalyan Shibir money will be available upon applying

    আরও পড়ুন: সিকিমে বিপর্যয়! চুংথাং-লাচেন রাস্তায় আটকে পর্যটকরা, চলছে উদ্ধার অভিযান

    এরজন্য প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা পোর্টালে প্রবেশ করতে হবে এবং সেখানে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অপশনে ক্লিক করতে হবে।এরপর “Track Application Status” অপশনে গিয়ে নিজের মোবাইল নম্বর, আধার নম্বর অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে তথ্য অনুসন্ধান করতে হবে।

    এরপর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়ার পর আবেদনকারীর নাম প্রকল্পে সংযুক্ত হয়েছে কিনা, তা জানা যাবে।সরকারি সূত্রের দাবি, জনকল্যাণ শিবির হোক বা অনলাইন পদ্ধতি, দুই ক্ষেত্রেই সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। ফলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম সংযুক্তিকরণ এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে বলে মনে করছেন উপভোক্তারা।তবে নাম নথিভুক্তির পরেই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তা কিন্তু একেবারেই না।

    অফলাইন হোক বা অনলাইন, ফর্ম জমা পড়ার পরে চলবে ভেরিফিকেশন, তারপরেই যারা যারা টাকা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন, তাঁদের অ্যকাউন্টে ঢুকবে নির্দিষ্ট অঙ্কের টাকা (Janakalyan Shibir)।

    Click here to Read More
    Previous Article
    মোদীর হাত ধরেই ‘জাতে ওঠা’, যোগ দিবসে প্রধানমন্ত্রীর মেনুতে আবার সেই ‘ঝালমুড়ি’!
    Next Article
    যোগা দিবস নিয়ে হাইকোর্টে বিতর্ক! ‘ভ্যালেন্টাইন্স ডে ভুলে গেলেন?’ বিকাশ ভট্টাচার্যকে প্রশ্ন অমৃতা সিনহার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment