Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মধ্যবিত্তের নাগালে নতুন গাড়ি! নজরকাড়া লুক আর সাশ্রয়ী মাইলেজ নিয়ে বাজারে এল বাজাজ কিউট ২০২৬

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক:চার চাকা কিনতে চাইছেন কিন্তু বাজেট কম রয়েছে, চিন্তায় আছেন কীভাবে কিনবেন চারচাকা। আর চিন্তার দরকার নেই। মাত্র ৮০ হাজার টাকায় পেয়ে যাবেন চার চাকা। সেরকমই গাড়ি নিয়ে আসলো এবার বাজাজ (Bajaj Car)। গাড়ির মডেল হলো বাজাজ কিউইউটিই ২০২৬ (Bajaj Qute 2026)। চলুন জেনে নিই এই গাড়ির মাইলেজ কত, এ সম্পর্কে আরও অনেক খুঁটিনাটি তথ্য।

    ৮০ হাজার টাকায় পেয়ে যাবেন বাজাজ কিউইউটিই ২০২৬ (Bajaj Qute 2026)

    বাজাজ এনেছে ৮০ হাজার টাকায় চারচাকা গাড়ি। মাইলেজ ৩৩ কিমি। এটি ছোট পরিবারের জন্য উপযুক্ত এবং জ্বালানি সাশ্রয়কারী গাড়ি। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে স্বাদ পূরণের জন্য আনা হয়েছে এই রকম গাড়ি, বলে জানাচ্ছেন এই কোম্পানির কর্মকর্তারা।

    যারা পরিবারের সঙ্গে শর্ট ট্রিপে যেতে চান, তাদের জন্য এই গাড়ি আদর্শ। অল্প জায়গায় এই গাড়ির পার্কিং সম্ভব। গাড়িটির ইঞ্জিন ৬১৬ সিসি। চারজনের জন্য এই গাড়িটি ডিজাইন করা হয়েছে।

    আরও পড়ুন:শুনানি শেষ হতেই কড়া পদক্ষেপ! ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের ৭ এইআরও-র বিরুদ্ধে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন

    যারা প্রথমবার গাড়ি কিনতে চান সেই ধরনের ক্রেতাদের কথা ভেবেই কিন্তু কোম্পানি এই গাড়ি এনেছেন বলে জানানো হয়েছে। শহরের ভিড় রাস্তায় সহজে চালানো সম্ভব হবে এই গাড়ি। স্বল্প বাজেটে চারচাকা কেনার পরিকল্পনা থাকলে এই গাড়ি একদম উপযুক্ত।

    আরও পড়ুন:তাপের চূড়ান্ত পরীক্ষায় পাশ, ৫৮৫ কোটি ব্যয়ে কলকাতা মেট্রোয় আসছে হাই-টেক রূপান্তর

    You can get a four-wheeler Bajaj Qute 2026 for 80 thousand

    সস্তায় চারচাকা গাড়ির চাহিদা বরাবরই ছিল। এর আগে একলাখি গাড়ি ন্যানো বাজারে এনেছিল টাটা মোটরস। এবার ছোট গাড়ির প্রতিযোগিতায় বাজাজ নিয়ে এলো এই মডেল। গাড়িটি শহরের সরু রাস্তাতেও চলার উপযুক্ত। আর সেইসঙ্গে অল্প জায়গায় পার্কিং এর সুবিধা থাকায় এটি একটি মধ্যবিত্ত ছোট পরিবারের জন্য আদর্শ গাড়ি হতে পারে। এখন দেখা যাক বাজাজের এই সস্তার গাড়ি, বাজারে চাহিদার দিক থেকে কতটা প্রভাব বিস্তার করে।

    Click here to Read More
    Previous Article
    আপনার ফোন কলে অন্য কেউ আড়ি পাতছে? গ্রাহকদের নিরাপত্তার লক্ষ্যে বড় পদক্ষেপ Jio-র
    Next Article
    ডেটা ফুরোনোর টেনশন শেষ! ২০০ টাকার কমে Jio-র আনলিমিটেড 5G প্ল্যান লঞ্চ

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment