Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ডেটা ফুরোনোর টেনশন শেষ! ২০০ টাকার কমে Jio-র আনলিমিটেড 5G প্ল্যান লঞ্চ

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Jio)। এবার রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে বেশ কয়েকটি সস্তার 5G রিচার্জের প্ল্যান অফার করেছে। যেখানে অল্প টাকায় আপনি অফুরন্ত ডেটা পাবেন। পাশাপাশি এই প্ল্যানটি এমন ভাবে গ্রাহকদের জন্য করা হয়েছে যাতে তারা সস্তায় এই প্ল্যানটা পছন্দ করতে পারেন। জেনে নিন এই নতুন রিচার্জ সম্পর্কে বিস্তারিত।

    কম টাকায় বেশি ডেটা আনলিমিটেড 5G সহ Jio-র দুটি বাজেট প্ল্যান (Jio)

    জিও 5G (Jio) নেটওয়ার্ক দেশের প্রায় সমস্ত সার্কেলেই পাওয়া যাবে। ২০২৪ সালে জিও ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র এমন রিচার্জ প্ল্যান হবে যা 2GB ডেটা বা তার বেশি ডেটার অফার করে। একই সঙ্গে পাওয়া যাবে 5G পরিষেবা। এছাড়াও জিও বর্তমানে দুটি সস্তার 5G প্ল্যান নিয়ে এসেছে।

    Jio two budget plans with unlimited 5G more data for less

    আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বন্দে ভারত পরিষেবা? রেল মন্ত্রকের ইঙ্গিত ঘিরে জল্পনা

    প্রথমটি, ১৯৮ টাকার প্রিপেইড প্ল্যান অফার করে। ১৯৮ টাকার প্রিপেইড প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি SMS এবং ২GB ডেটা অফার করে। এই প্রিপেইড প্ল্যানে মাত্র ১৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে ৬৪ kbps হয় যাবে।

    তবে এটি শুধুমাত্র 4G এর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ কোম্পানি এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা অফার করে। একইসঙ্গে আরেকটি সস্তা 5জি রিচার্জ প্ল্যান হল ৩৪৯ টাকার। এই প্ল্যানের সাথে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, ১০০টি SMS প্রতিদিন এবং 2 জিবি প্রতিদিন ডেটা পাবেন।

    এই প্ল্যানের সাথেও ডেটা লিমিট শেষ হওয়ার পর ৬৪ Kbps স্পিডে ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথেও আনলিমিটেড 5G ডেটা অফার করা হয়। তবে বলে রাখা ভালো জিওর 5জি সম্পর্কে সবচেয়ে ভালো বিষয় হল গ্রাহকরা আনলিমিটেড ডেটা পাবেন (Jio)।

    Click here to Read More
    Previous Article
    মধ্যবিত্তের নাগালে নতুন গাড়ি! নজরকাড়া লুক আর সাশ্রয়ী মাইলেজ নিয়ে বাজারে এল বাজাজ কিউট ২০২৬
    Next Article
    নতুনদের ভিড়ে পুরনোর গর্জন! ২০২৬-এও স্বমহিমায় উজ্জ্বল Bajaj Avenger, চমকে দেবে ফিচার্স

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment