Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কৃষক বন্ধুর বদলে বাংলাতেও পিএম কিষাণ যোজনা! কী সুবিধা হবে জানুন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির মধ্যে একটি পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana)। এবার বাংলার কৃষকরাও এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। সম্প্রতি রাজ্য সরকার জানিয়েছে, কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) বন্ধ করে বাংলার যোগ্য চাষিদের কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীন নিয়ে আসা হবে। এতে কী সুবিধা হবে জেনে নেওয়া যাক।

    বাংলাতেও এবার পিএম কিষাণ যোজনা | (PM Kisan Yojana)

    বৃহস্পতিবার রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের চাষিদের জন্য চালু করা প্রকল্পের সুবিধা বহু অযোগ্য ও অস্বস্তিহীন ব্যক্তি পাচ্ছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষক বন্ধুর উপভোক্তাদের তালিকা যাচাইয়ের পর যোগ্যদের পিএম কিষাণ যোজনার আওতায় নিয়ে আসা হবে।

    আরও পড়ুনঃ ব্যারাকপুরে চালু হচ্ছে নতুন ৩টি বাস রুট! ধর্মতলা-কল্যাণী-কাঁচরাপাড়া যাওয়া আরও সহজ

    জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে নথিভুক্ত উপভোক্তার সংখ্যা ১.১৪ কোটি। এদিকে সর্বশেষ কৃষি জনগণনা বলছে, বাংলায় চাষির সংখ্যা প্রায় ৭২ লক্ষ। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, কৃষকদের জন্য চালু করা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা কীভাবে রাজ্যের মোট চাষির সংখ্যার থেকে বেশি হয়ে গেল?

    এক প্রশাসনিক সূত্র জানাচ্ছে, “কৃষক বন্ধু প্রকল্প চালাতে গিয়ে বছরে ৮ হাজার কোটি টাকার বেশি রাজ্যকে খরচ করতে হয়। পিএম কিষাণ সম্পূর্ণভাবে এই প্রকল্পের জায়গা নিলে রাজ্য সরকারকে আর কোনও খরচ করতে হবে না। কারণ কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সব খরচ বহন করে”।

    PM Kisan Yojana

    বলে রাখা প্রয়োজন, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের চাষিদের নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য প্রদান করা হয়। এক একর কিংবা তার বেশি জমি থাকলে বছরে ১০ হাজার টাকা ও এক একরের কম জমি থাকলে বছরে নূন্যতম ৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাওয়া যায়। এবার এই প্রকল্পেরই যোগ্য উপভোক্তাদের পিএম কিষাণের অধীন নিয়ে আসা হবে বলে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী। ইতিমধ্যেই দফতরের আধিকারিকদের তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    যোগ দিবসের অনুষ্ঠানে কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ, রেড রোড সংলগ্ন এলাকায় রুট বদলের নির্দেশ
    Next Article
    স্বাধীন স্লোভাকিয়ায় এই প্রথম পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী! রুটি-লবণে বরণ মোদীকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment