Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কেরালা থেকে ‘কেরলম’ করল মোদি সরকার, নবান্নের দাবি কবে গ্রাহ্য হবে?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:মন্ত্রী সভার বৈঠকে নাম বদলের সিদ্ধান্ত হল কেরলের (Kerala)। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Minister Ashwini Vaishnaw) জানালেন এ কথা। এই প্রস্তাব কেরলের বিধানসভায় আগেই পাস হয়েছিল। তারপর কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই বিষয়েই এবার নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হলো।

    কেরলের (Kerala) নাম বদলের উদ্যোগ

    কেরলের নাম বদলের উদ্যোগে অগ্রগণ্য ছিল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলকে মালায়ালম ভাষায় বলা হয় কেরলম। মালায়ালম এবং অন্য ভাষার মানুষদের মধ্যে ঐক্যের বার্তা ছড়াতেই তিনি এই উদ্যোগ নিয়েছিলেন।

    এবার থেকে কেরলের নাম পরিবর্তন হয়ে কেরলম হলো। পশ্চিমবঙ্গের নাম বদল করার প্রস্তাব আগেই উঠেছিল। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম বদলের প্রস্তাব পাঠিয়েছিল। কেন্দ্রের কাছে রাজ্য সরকারের তরফ থেকে দাবি ছিল পশ্চিমবঙ্গের নাম বদলে করা হোক বাংলা।

    আরও পড়ুন:‘আমার ছেলে তৃণমূল করে’, ‘জঙ্গি’ উমরের মায়ের দাবিতে শোরগোল

    সমস্ত ভাষাতেই পশ্চিমবঙ্গকে বাংলা বলে উক্ত করা হোক এটাই রাজ্যের দাবী ছিল। কারণ পশ্চিমবঙ্গের নাম ওয়েস্ট বেঙ্গল হওয়াতে সব ক্ষেত্রেই পিছনে থাকতে হয়। কারণ ইংরেজি অ্যালফাবেট ডব্লিউ দিয়ে শুরু হচ্ছে সেই কারণে। এছাড়া এখন আর পূর্ববঙ্গ বলে কোনও জায়গা নেই, তাই পশ্চিমবঙ্গ নামের কোনও মানে হয় না বলে দাবী উঠেছিল।

    আরও পড়ুন:মিষ্টি হাবে ঝুলছে তালা, নষ্ট সরকারি সম্পত্তি, আট বছরেও চালু হলো না মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

    Kerala's name changed to Keralamকিন্তু সেই সময় বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রস্তাবটি খারিজ করে দেওয়া হয়। কারণ বাংলা আর বাংলাদেশ অনেকটাই এক হয়ে যাচ্ছে। রাজ্যের নাম বাংলা আর পড়শি দেশের নাম বাংলাদেশ। তাই কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে সম্মতি দেয়নি। তবে প্রস্তাবটিকে খারিজও করা হয়নি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অশ্বিনী বৈষ্ণবকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি এড়িয়ে যান বিষয়টি।

    Click here to Read More
    Previous Article
    ‘আমার ছেলে তৃণমূল করে’, ‘জঙ্গি’ উমরের মায়ের দাবিতে শোরগোল
    Next Article
    প্রতিক উর তৃণমূলে গেছেন আইপ্যাক এখন যা শিখিয়ে দেবে তাই উনি বলবেন এটাই বাস্তব : কলতান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment