Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমার ছেলে তৃণমূল করে’, ‘জঙ্গি’ উমরের মায়ের দাবিতে শোরগোল

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:মালদায় (Malda) ধরা পড়া জঙ্গি উমর ফারুক তৃণমূলের সক্রিয় কর্মী, এমনটাই দাবি করলেন উমর ফারুকের পরিবার। সেইসঙ্গে বিজেপি সংসদ খগেন মুর্মু (Khagen Murmu) মারাত্মক দাবি করেছেন। তার মতে তৃণমূল জামাতসহ জঙ্গি সংগঠন গুলির সঙ্গে আঁতাত করছে। তাদের ব্যবহার করা হবে ভোটের কাজেও।

    মালদহে (Malda) উমর ফারুকের পরিবার কী বলল?

    বিজেপি সাংসদ খগেন মুর্মু হাসপাতালে ছিলেন অনেকদিন। তার উপর হামলা চালানো হয়েছিল। তিনি বলেন মালদার নিকটবর্তী ভারত-বাংলাদেশ সীমান্তের ওপারেই রয়েছে চাপাই নবাবগঞ্জ। সেখানে একতরফা জয় পেয়েছে উগ্র মৌলবাদী শক্তি জামাতে ইসলাম। এই সংগঠন যারা বারবার ভারত বিরোধিতায় নেমেছে। আর এই রাজ্যে শাসক দল সেই উগ্র মৌলবাদী শক্তির সঙ্গেই হাত মিলিয়েছে বলে দাবি করেন বিজেপি সাংসদ।

    উমর ফারুকের মায়ের দাবি, আমরা তৃণমূল করি। আমার ছেলেও তৃণমূল করত। আমাদের কেউ নেই। আমরা কাকে ধরবো…কী করব। অন্যদিকে খগেন মুর্মু দাবি করেছেন তৃণমূলের মদতেই জঙ্গিরা এপারে এসে তৃণমূলের আশ্রয়ে বেড়ে উঠছে এবং দেশবিরোধী কার্যকলাপ ও নাশকতা চালানোতে লিপ্ত থাকছে বলে দাবি তার। তিনি আরও বলেন বাংলাদেশের কিছু লোক যারা সন্ত্রাসী, তাদের নিয়েই তৃণমূল ঘর করছে। তৃণমূল এদের উপরেই নির্ভরশীল। নয়তো রেজাল্ট ভালো হয় কী করে। অন্যদিকে কংগ্রেস এ ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছে। দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী বলেন, এই বিষয়ে চূড়ান্ত সতর্ক থাকতে হবে সাধারন মানুষকে। তবে ইশা যদিও বলেছেন ‘প্রমাণ ছাড়া আমি কথা বলব না। এটা তো অনেক বড় মন্তব্য, জঙ্গিদের সঙ্গে তৃণমূলের যোগসাজশ আছে। তাই সেটা প্রমাণ ছাড়া বলবো না।’

    আরও পড়ুন:“ভাষা আক্রান্ত হলে রুখে দাঁড়াতে হবে”, নাম না করে বিজেপিকে নিশানা, বাংলার মান রক্ষার আহ্বান মমতার

    তবে লক্ষ্য করার বিষয় এটাই যে, জঙ্গিরা তৃণমূলে আছে সেটা এড়িয়ে যেতে পারছেন না তৃণমূলের মালদা জেলা চেয়ারপার্সন চৈতালি সরকারও। তিনি উত্তর দিয়েছেন ‘জঙ্গিরা যদি বর্ডার দিয়ে ঢোকে সেটা দেখবে বিজেপি সরকার। বর্ডার রক্ষার দায়িত্ব ওদের। তৃণমূলের উপরে এটা চাপাতে চাইছে আর আমাদের দল অনেক বড় দল। বহু মানুষ এসেছে এখানে। ভালো কাজের জন্যও এসেছে, দলকে ব্যবহার করার জন্যও আছে। সেটা দেখছে।’ সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। পাকিস্তান বাংলাদেশ যে একযোগে ভারত বিরোধিতায় নেমেছে তা বলাবাহুল্য।

    আরও পড়ুন:একটা সুযোগ অন্তত দিন, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার আশ্বাস মিঠুন চক্রবর্তীর

    What did Umar Farooq's family say in Malda?

    যাদের গ্রেফতার করা হয়েছে জঙ্গী যোগ থাকার জন্য তারা হলো মিজানুর রহমান, মহম্মদ শাবাদ, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ, মহম্মদ উজ্জ্বল। মালদা থেকে আটক করা হয়েছে উমরকে। ভারতে নাশকতার প্ল্যান ছিল এদের। কিন্তু তা সফল হওয়ার আগেই পুলিশ গ্রেপ্তার করেছে। তামিলনাড়ুতে ৬ জনকে পোশাক ফ্যাক্টরি থেকে গ্রেফতার করা হয়।

    Click here to Read More
    Previous Article
    The Banglahunt Show: সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় ১ কোটি নাম বাদ পড়ার আশঙ্কা! কার লাভ, কার ক্ষতি?
    Next Article
    কেরালা থেকে ‘কেরলম’ করল মোদি সরকার, নবান্নের দাবি কবে গ্রাহ্য হবে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment